
এই তো আমি বেশ আছি ভাই
স্বামীর কাঁধে ভর করে,
এর চেয়ে বেশি চাইনা কিছুই
শান্তি থাকুক ঘর ভরে।
নাই গাড়ি বাড়ির লোভ লালসা
স্বামী আমার শক্তি,
স্বামীর কথা মান্য করে চলি
আর করি তারে ভক্তি।
বাইরের ঝামেলা তিনি সামলান
আমি সামলাই ঘরে,
এই মন্ত্রনায় দুজনের সংসার
থাকে সুখ শান্তিতে ভরে।
স্বামী হলেন মাথার মুকুট
ভালোবাসার ছায়া বর,
শত হাজার ঝড় তুফানে
আগলে রাখে জীবন ভর।