চোখের পাতায় জমলো পানি
বুক পাঁজরে তীব্র ঝড়,
অজানা এক হাহাকারে
শূন্য এখন হৃদয় ঘর।
দেখলোনা সে ঝড়ের গতি
বুঝলোনা সে ব্যথা,
স্বপ্ন ভাঙার নিদারুণ শোক
হৃদয় পটে গাঁথা।
হায়রে প্রেমিক অবুঝ প্রেম
আর কবে তুই বুঝবি,
জীবন থেকে হারিয়ে আমায়
তখন ঠিকই খুঁজবি।
তখন তো আর ফিরবোনা রে
চাইবো না আর সুখ,
কোটি লোকের ভীড়ের মাঝে
পাবে না এই মুখ।