
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লালারপুর গুলপাশা এলাকায় সেনাবাহিনির একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ৬ নভেম্বর আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটে চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসওয়াদ স্যারের নেতৃত্বে “জোনাকি ট্রাক হোটেল” এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়,তবে একজন আসামি পলাতক রয়েছে। আটককৃতদের পরিচয় নিম্নরূপ:
১. মোহাম্মদ আলম (৪৯),পিতা মৃত মোহাম্মদ হাশেম,গ্রাম ধনুসারা,থানা চৌদ্দগ্রাম,জেলা কুমিল্লা (পলাতক)
২. মিজান (৪২),পিতা মৃত আলী আশরাফ,গ্রাম বাংপাই,থানা চৌদ্দগ্রাম,জেলা কুমিল্লা
৩. জামাল (৩৩),পিতা মনতাজ,গ্রাম চানপুর,থানা চৌদ্দগ্রাম,জেলা কুমিল্লা
৪. আক্কাস (৫০), পিতা পাছা মিয়া,গ্রাম ধনুসারা,থানা চৌদ্দগ্রাম,জেলা কুমিল্লা।অভিযান চলাকালীন সেনা সদস্যরা নিচের মালামাল জব্দ করেন:গাঁজা: ৩৩ কেজি ৬০০ গ্রাম
ভিআর (মাদক পানীয়): ৪ ক্যান মোবাইল ফোন: ৫টি(অ্যান্ড্রয়েড ৪টি,বাটন ফোন ১টি)নগদ টাকা: ৫,৯১০ টাকা
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সেনাবাহিনির এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসওয়াদ।