1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে নির্মম ভ্রাতৃহত্যা: জমি বিরোধেই চুন্নু খুন—ডিবি পুলিশের দৃপ্ত অভিযানে গ্রেফতার সুমন–জলি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে নির্মম ভ্রাতৃহত্যা: জমি বিরোধেই চুন্নু খুন—ডিবি পুলিশের দৃপ্ত অভিযানে গ্রেফতার সুমন–জলি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ–জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত রূপ নিলো ভয়ংকর খুনে—এবার ভাইয়ের হাতে প্রাণ হারাল ভাই। ময়মনসিংহের শম্ভুগঞ্জে গত ১৬ অক্টোবর দুপুরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত হয়েছেন আজহারুল ইসলাম চুন্নু (৩২)।–ঘটনার পর থেকে পলাতক থাকা বড় ভাই মাজহারুল ইসলাম সুমন (৩৫) ও ভাবি জান্নাত আক্তার জলি (৩০)–কে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া—“ভাইয়ের হাতে ভাই মরলে,মানুষ বাঁচবে কীভাবে?”—এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কীভাবে ঘটলো সেই ভয়াবহ ঘটনা? –পরিবারের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরে সেদিন দুপুরে নিজ বাড়ির উঠানে চুন্নুর ওপর ঝাঁপিয়ে পড়ে তার ভাই-ভাবি। লোহার রড ও লাঠির আঘাতে মুহূর্তেই রক্তে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে চরপাড়া রাজধানী ক্লিনিক,পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ২৩ অক্টোবর সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চুন্নুর ছোট ভাই রনি (২৫)–ও মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন। নিহতের তরুণ স্ত্রী তানজিলা আক্তারের বুকফাটা আর্তনাদ— “দিনদুপুরে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই!” –স্থানীয়দের অভিযোগ: কিছু পুলিশ সদস্যের নিষ্ক্রিয়তায় বাড়ছে অস্থিরতা!–স্থানীয় সচেতন মহলের বক্তব্য—ঘটনার পরপরই মামলা হলেও অভিযুক্তদের আটক করতে দেরি হওয়ায় সাধারণ মানুষের আস্থা টলে যাচ্ছে। কোতোয়ালী থানার কিছু কর্মকর্তার দুর্বল মনোভাব ও ব্যর্থতা প্রসঙ্গেও ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশেষ করে ঘাগড়া ইউনিয়নে সাম্প্রতিক একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সময়মতো ব্যবস্থা না নেওয়াকে তারা দায়ী করছেন। ফলে— ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আশিক হত্যাকাণ্ড!–চুন্নু ভ্রাতৃহত্যা! পুলিশ জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ডিবি পুলিশের দৃপ্ত অভিযান: ভুক্তভোগীদের মুখে ফিরেছে আশা।

–পরিবার ও এলাকাবাসীর দীর্ঘশ্বাস খানিকটা লাঘব করে অবশেষে বুধবার রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (উত্তর)–এর ওসি আনোয়ার হোসেন এর নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর আলম–এর দক্ষ টিম কিশোরগঞ্জে অভিযান চালিয়ে সুমন ও জলিকে গ্রেপ্তার করে।ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন— “অপরাধী যে-ই হোক,ধরা পড়তেই হবে—ডিবি সেটা দেখিয়ে দিয়েছে।”কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন—“মামলাটি হত্যাকাণ্ড হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” আইন যে আছে—তা প্রমাণ করতে হবে এখনই। এ ঘটনায় সাধারণ মানুষের মুখে একটাই স্লোগান—“অপরাধীকে রক্ষা নয়—ন্যায়বিচার চাই!” শম্ভুগঞ্জের প্রতিটি ঘরে এখন প্রশ্ন—আর কত পরিবার ভাইয়ের হাতে ভাইকে হারাবে? আইনের ভয় যখন হারিয়ে যায়—সমাজ টিকবে কীভাবে?নিহত চুন্নুর লাশ শীতল মাটিতে,কিন্তু তার স্ত্রীর চোখের আগুন নিভে যায়নি। সেই আগুনই আজ শম্ভুগঞ্জবাসীর বুকেও জ্বলছে!–অপরাধ করে কেউ পার পায় না—এই বার্তাই আজ উচ্চারণ করছে শম্ভুগঞ্জের মানুষ। বিচারের প্রহর গুনছে একটি বিধ্বস্ত পরিবার!—এখন অপেক্ষা আদালতের রায়ের,ন্যায় আর মানবতার জয়ের।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!