1. admin@auchsangbad.com : admin :
দক্ষিণ কেরানীগঞ্জে হত্যা, ময়মনসিংহে ক্লু-লেস লাশের রহস্য উদ্ঘাটন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জে হত্যা, ময়মনসিংহে ক্লু-লেস লাশের রহস্য উদ্ঘাটন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য স্টাফ রিপোর্টার

দক্ষিণ কেরানীগঞ্জে সংঘটিত এক হত্যাকাণ্ডের ক্লু-লেস লাশের রহস্য উদ্ঘাটনে চাঞ্চল্য সৃষ্টি করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। হত্যার ঘটনায় জড়িত দুই আসামি গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়,গত ২২ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা (৯৯৯) কলে খবর আসে— ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদে একটি অজ্ঞাত লাশ ভেসে আছে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই জসিম উদ্দিন ও এসআই মাসুদ জামালী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় না মেলায় অজ্ঞাত লাশ হিসেবে ময়নাতদন্তসহ সকল প্রাথমিক পুলিশি কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরে এসআই জসিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা (নং–১০৫(১০)২৫) দায়ের করেন। পরবর্তীতে দেশব্যাপী নিখোঁজ জিডি যাচাইয়ের জন্য বার্তা প্রেরণ করা হলে,ডিএমপি বংশাল থানায় একটি নিখোঁজ ডায়েরির সন্ধান মেলে। সেখান থেকেই নিহতের পরিচয় নিশ্চিত হয়— তিনি হলেন মোঃ আবু সাঈদ (৬০)।

ঘটনার রহস্য উদ্ঘাটনে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরার্দ্দীর নির্দেশনায়,কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে ইনস্পেক্টর সজিব কুমার বাড়ৈ এর নেতৃত্বে এসআই মাহবুব আলম ফকির,এসআই মাসুদ জামালী,এএসআই হুমায়ুন কবিরসহ একটি টিম ঢাকা ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে।

অভিযানে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি— ১. আবু রায়হান ও ২. ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত আলামত— ইট, দা, রশি ও বালির বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব আলম ফকির জানান, নিহত আবু সাঈদকে পরিকল্পিতভাবে দক্ষিণ কেরানীগঞ্জে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।এদিকে,হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সফল ভূমিকার জন্য ময়মনসিংহ জেলা পুলিশের প্রশংসা করেছেন নিহতের স্বজনরা। তারা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!