
মো: নিশাদুল ইসলাম নিশাদ- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.
অদ্য ২৯/১০/২০২৫ খ্রি. ০৮:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয় এবং অপর এক অভিযানে অত্র থানাধীন চরচারতলা এলাকা হতে ০৫ (পাঁচ)বোতল HUNTER BEER সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১ নং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ জাকির হোসেন (৩১),পিতা- মোঃ আজগর আহমদ,মাতা- কুলসুম বেগম,সাং-সাধুরগোলা,থানা-ঈশ্বরগঞ্জ,জেলা-ময়মনসিংহ।
২। শ্রী আকাশ মুহুরী (২০),পিতা- শ্রী সুবল মুহুরী,মাতা- লক্ষী মুহুরী,সাং-বারপাইকা,থানা-আগৈলঝাড়া,জেলা- বরিশাল।এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ২ টি মাদক মামলা রুজু হয়েছে।