
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পি-টি-য়ে হ-ত্যা করেছে তার পুত্রবধূ। রোববার বাঞ্ছারামপুর উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নি-হ-তের নাম পারুল বেগম (৬০)। তিনি ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। ঘটনার পর পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাশুড়ি ও ছেলের বউয়ের মধ্যে প্রায় সময়ই কলহ লেগে থাকতো। ঘটনার দিন বউ-শাশুড়ির মধ্যে কলহ শুরু হলে পুত্রবধূ লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি পি-টি-য়ে র-ক্তা-ক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃ-ত্যু হয়।
পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদের একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও পুত্রবধূ লিলি আক্তার ও তার তিন সন্তান বসবাস করে।
বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম-র-দেহ উ-দ্ধা-র করে। এবং তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হলে পুলিশি জেরায় সে শাশুড়িকে হ-ত্যার বিষয়টি স্বীকার করে।