1. admin@auchsangbad.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় লিজ বাতিল ও আটক ব্যবসায়ীর মুক্তির দাবিতে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় লিজ বাতিল ও আটক ব্যবসায়ীর মুক্তির দাবিতে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী আনন্দবাজারের বাঁশ বাজারের লিজ বাতিল,আটক বস্ত্র বিতানের স্বত্তাধিকারী সড়ক বাজারের সাধারণ সম্পাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেছে ৫টি কাজারের ব্যবসায়ীরা।গতকাল শুক্রবার সকাল ১১টার থেকে শহরের নিউমার্কেট,আনন্দ বাজার,সড়ক বাজার,লাখী বাজার ও টানবাজারের সহশ্রাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচী শুরু করেন। এসময় একটি বিক্ষোভ মিছিল বাজারগুলোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম,আনন্দ বাজারের মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন,সড়ক বাজারের ব্যবসায়ী মোখলেছ আহমেদসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করে বলেন,ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল মালামাল ওঠানামার সুবিধার জন্য বাঁশ বাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা। কিন্তু প্রশাসন সেই দাবি উপেক্ষা করে স¤প্রতি ৩৩ জন ব্যক্তির নামে গোপনে জায়গাটি লিজ দিয়েছে এবং লিজগ্রহীতাদের নামও প্রকাশ করা হচ্ছে না।
ব্যবসায়ী নেতাদের অভিযোগ, এই লিজের নামে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার হিসাব গোপন রাখতেই লিজ নিয়ে তালবাহানা করা হচ্ছে। এরই মধ্যে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক বাজারের ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ।এদিকে জেলার প্রধান ৫টি বাজার বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা বাজার বন্ধ থাকায় পণ্য না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। ৫টি বাজারের মধ্যে পাইকারি মালের দোকান,জুয়েলার্স,বস্ত্রবিতান,নির্মাণ সামগ্রীর দোকান,মাছের বাজার,শুটকি বাজারসহ বিভিন্ন ধরণের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন,লিজ বাতিল ও আটক নেতার মুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!