
মশিউর রহমান সোহাগ-নিজস্ব প্রতিবাদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা সাব রেজিস্টার সহ নয়জনের নামে উকিল নোটিশ করেছেন এক ভুক্তভোগী নারী। প্রেরিত নোটিশ থেকে জানা যায় বিগত ৩০/৪/২০২৫ইংতারিখে সোহিলপুর ইউনিয়নের মীরহাটি নিবাসী মৃত জুলহাস মিয়ার স্ত্রী নাসরিন বেগম সাংবাদিকদের কে জানান ১/জেসি আক্তার স্বামী হেদায়েতুল্লাহ ২/খোকন মিয়া পিতা মূলু মিয়া ৩/মোশারফ হোসেন পিতা খোরশেদ আলম ৪/হেদায়েতুল্লাহ পিতা লিয়াকত মিয়া ৫/আশিকুল পিতা মৃত আব্দুল কাদের ৬/বাদল মিয়া পিতা সিদ্দিকুর রহমান ৭/কাউসার মিয়া পিতা কাজী জাহিদ মিয়া ৮/আজমল হোসেন সাব রেজিস্টার ব্রাহ্মণবাড়িয়া ৯/খালেদ মোহাম্মদ বিন আসাদ জেলা রেজিস্টার ব্রাহ্মণবাড়িয়া জেলারেজিস্টার অফিস ব্রাহ্মণবাড়িয়া সহ এই নয়জনের বিরুদ্ধে জোরপূর্বক কমিশন দলিল সৃষ্টির অভিযোগ উঠে।
অভিযোগ সত্যতা যাচাইয়ের জন্য জনাব আজমল হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে উনি বারবার কল কেটে দিয়েছেন।
নাসরিন বেগমের অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া আহমেদ ২ কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে উনি বলেন। কোন ব্যক্তি সুস্থ-সবল থাকিলে তাহাকে দিয়ে কোন কমিশন দলিল করানো কে আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন বলে জানান তিনি। আরো বলেন যে ১নং নোটিশ গ্রহীতার মাধ্যমে আমার মক্কেল কে ডাকিয়া পাশের বাসায় আনিয়া ভয়ভীতি দেখাইয়া ও জিম্মি করিয়া প্রতারণামূলক কমিশন ভায়নাপত্র দলিল নং ৭৫৩১ নং দলিল বানাইয়া আমার মক্কেল কে হয়রানি করিতেছে।।