1. admin@auchsangbad.com : admin :
ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
‎
‎ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সোমবার(২০ অক্টোবর) দুপুরে নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভার শুরুতেই তিনি বলেন, “ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। আজ আপনাদের সঙ্গে মন খুলে,খোলামেলা আলাপ করতে চাই।”
‎
‎বিএনপির এই নেতা বলেন,“আমাকে কেউ ‘স্যার’ ডেকে দূরে সরিয়ে রাখবেন না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। রাজনীতি করতে এসেছি জনগণের পাশে থেকে, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। আমার কাছে রাজনীতি মানে সেবা ক্ষমতার প্রতিযোগিতা নয়।”
‎
‎তিনি আরও বলেন,“আমার জীবনের দীর্ঘ সময় সেনাবাহিনীতে কাটিয়েছি দেশের জন্য। এখন অবসর জীবনে নান্দাইলবাসীর কল্যাণে কিছু করতে চাই। আমি রাজনীতিতে এসেছি মানুষের মুখে হাসি ফোটানোর আশায়। জনগণের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় পুঁজি।”
‎
‎আনোয়ারুল মোমেন বলেন,“নান্দাইলের সম্ভাবনা সীমাহীন। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, শিক্ষিত এবং উদ্যমী। কৃষি, শিক্ষা,স্বাস্থ্য ও অবকাঠামো—সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ রয়েছে। আমি চাই, রাজনৈতিক বিভাজন ভুলে সবাই মিলে নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করতে।”
‎
‎তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,“আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনি সমাজকে বদলে দিতে পারে। আমি চাই আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে লিখবেন, জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন। ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সচেতন ও অগ্রসর করে তোলে।”
‎
‎বিএনপির এই মনোনয়ন প্রার্থী আরও বলেন,“আমি নান্দাইলের সন্তান,এই মাটিতেই জন্মেছি। এখানকার মানুষের সুখ-দুঃখ আমার নিজের মতোই অনুভব করি। তাই রাজনীতিকে পেশা নয়,বরং দায়িত্ব হিসেবে নিয়েছি। আমি চাই সবাই আমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখুক—যে মানুষের পাশে থেকে কাজ করতে চায়।”তিনি বলেন,“যদি দল ও জনগণ সুযোগ দেয়,তাহলে আমি নান্দাইলকে একটি আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন হবে শিক্ষা,কৃষি ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিয়ে। আমি চাই নান্দাইল হোক শান্তি,ঐক্য ও উন্নয়নের প্রতীক।”

‎এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক প্রমুখ।মতবিনিময় সভায় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু,কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি,নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরু,নান্দাইল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,নান্দাইল প্রেসক্লাব অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,দৈনিক খোলা কাগজ পত্রিকার নান্দাইল প্রতিনিধ এহসানুল হক তানভীর,প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া,দপ্তর সম্পাদক রমজান আলী সহ নান্দাইল প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাংবাদিকরা মুক্তভাবে বিভিন্ন প্রশ্ন করেন এবং নান্দাইলের রাজনৈতিক,সামাজিক ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন।

‎‎সভা শেষে মেজর জেনারেল (অব.) আনোয়ারারুল মোমেন বলেন,“আমি রাজনীতি করতে এসেছি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। আমি চাই নান্দাইলের প্রতিটি মানুষ যেন গর্ব করে বলতে পারে এটাই আমাদের এলাকা,এটাই আমাদের নান্দাইল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!