1. admin@auchsangbad.com : admin :
সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

সরাইলে নবাগত অর্থোপেডিক চিকিৎসক সোলায়মানকে ‘তারুণ্যের সরাইল’-এর শুভেচ্ছা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক্স চিকিৎসক হিসেবে যোগদান করেছেন মানবিক চিকিৎসক খ্যাত ডা. মো. সোলায়মান। এর আগে তিনি দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের সরাইল’-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. কামরুল হাসান, ‘তারুণ্যের সরাইল’-এর সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি,শিবলী সাদিক,আতিকুল ইসলাম ইফরান,মো. জনি,স্বেচ্ছাসেবী কামরুল,শিফাত ইসলাম নূর,দ্বীন ইসলাম ও আহমেদ সবুজসহ অন্যান্য সদস্যরা।

শুভেচ্ছা অনুষ্ঠানে ডা. মো. সোলায়মান বলেন,“সরাইল আমার জন্য নতুন কর্মস্থল হলেও এখানকার মানুষ ও পরিবেশ আমার কাছে অপরিচিত নয়। এখানকার অনেক রোগী ও শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য,ডা. মো. সোলায়মান ইতোমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। অসহায়,নিম্নবিত্ত ও পথচারী মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি সমাজে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!