1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি।

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’বিশ্ব মান দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর-২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই,দিনাজপুর-এর উপপরিচালক ও অফিস প্রধান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দিপক কুমার দাস (পিপিএম) ও সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন শাহ্ মুহাম্মদ শরীফ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন,উৎপাদনকারী ও আমদানীকারকদের দায়িত্ব হলো বিএসটিআই’র মান দন্ড মেনে টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য তৈরী করা। অন্যদিকে ভোক্তা ও সাধারণ মানুষের উচিত মানসম্পন্ন পণ্য ক্রয় ও এ বিষয়ে সচেতন হওয়া। যখন উৎপাদনকারী,ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই মিলে মান বজায় রাখার জন্য কাজ করবে তখনই গুণগত মান সম্পন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ বান্ধব মানসম্পন্ন পণ্য অর্জন সম্ভব হবে।

বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক মীর মো. সাইফ আলী এর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ভিডিও প্রদর্শন করেন বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক শামীম আজাদ বকুল।

মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. বোরহান উদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল,মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ইনচার্জ কাজী রবিউল আলম,পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,আইএসও পুরো পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি মান নির্ধারণ করে।অন্যদিকে বিএসটিআইকে আবহাওয়া,ক্রেতাসহ এ দেশের অনেক কিছু বিচার করে কাজ করতে হয়। বর্তমানে পণ্যের মান নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে বাধ্যতামূলক পণ্যের বাইরে অন্য পণ্যের গুণগত মান সঠিক কি-না,তা-ও যাচাই করে বিএসটিআই। কেউ চাইলেই শুধু এ সেবা দেয় বিএসটিআই। রাষ্ট্রায়ত্ত মান সংস্থা বিএসটিআই পণ্যের মান নির্ধারণ ও নিশ্চিত করার কাজ করছে। মানহীন খাদ্যপণ্য নিয়ে আতঙ্কে থাকছেন ক্রেতারা। তাই ভেজালহীন পণ্য যেন ভোক্তার হাতে পৌছে দেওয়া হয়,তা নিয়েই আমাদের সকলের কাজ করা উচিত।বক্তারা আরও বলেন,এটি ভাবার কারণ নেই যে দেশীয় পণ্যে আইএসও মান অনুসরণ করা হয় না। দেশীয় অনেক পণ্যের আইএসও মান অনুসরণ করা হয়। আমাদের আহ্বান থাকবে ব্যবসায়ীরা যেন গুণগত মানের ক্ষেত্রে প্রাধান্য দেয়। গুণগত মান প্রাধান্য দেওয়ার পাশাপাশি দেশি ভোক্তারাসহ বিদেশি ভোক্তাদের কথাও ভাবতে হবে। অর্থাৎ রপ্তানির কথা মাথায় রেখে ব্যবসায়ীদের পণ্য উৎপাদন করতে হবে। তাহলেই আজকের এই বিশ্ব মান দিবস স্বার্থক হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!