1. admin@auchsangbad.com : admin :
একই প্রতিবেদন হুবহু’ প্রকাশের অভিযোগে ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

একই প্রতিবেদন হুবহু’ প্রকাশের অভিযোগে ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহ থেকে—

‘একই প্রতিবেদন হুবহু’ভাবে প্রকাশসহ ছাপাখানা ও প্রকাশনা আইন লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ জেলার ১১টি স্থানীয় পত্রিকার ঘোষণা (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি স্থানীয় পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় একেবারে একই সংবাদ, শিরোনাম ও ছবি হুবহু ছাপা হচ্ছিল। প্রাথমিকভাবে ১৩টি পত্রিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে গঠিত তদন্ত কমিটি যাচাই-বাছাই করে ১১টির ক্ষেত্রে অভিযোগের সত্যতা পায়। তদন্তে আরও জানা যায়, কয়েকটি পত্রিকা নিয়মিত প্রকাশনা বন্ধ রেখেও সরকারি নথিতে নিয়মিত প্রকাশের তথ্য দাখিল করছিল। আবার কিছু পত্রিকা অনুমোদিত ছাপাখানার বাইরে মুদ্রণ করছিল, যা ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন,১৯৭৩’ এর বিধান পরিপন্থী।

বাতিল হওয়া পত্রিকার তালিকা:
১.দৈনিক আজকের ময়মনসিংহ,২.দৈনিক দেশের খবর,৩.দৈনিক বিশ্বের মুখপত্র,৪.দৈনিক ঈষিকা৫.দৈনিক অদম্য বাংলা,৬.দৈনিক আলোকিত ময়মনসিংহ,৭.দৈনিক দিগন্ত বাংলা,৮.দৈনিক জাহান,৯.দৈনিক কিষাণের দেশ,১০.দৈনিক হৃদয়ে বাংলাদেশ,১১.সাপ্তাহিক পরিধি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন,“তদন্তে দেখা গেছে,কয়েকটি পত্রিকা একই প্রতিবেদন হুবহু প্রকাশ করেছে,যা সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী। আমরা কারও প্রতি পক্ষপাতদুষ্ট নই—আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে,কেবল তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”তিনি আরও জানান,সংশ্লিষ্ট পত্রিকাগুলো চাইলে প্রশাসনের কাছে আপিলের মাধ্যমে পুনঃবিবেচনার আবেদন করতে পারবে। এদিকে কিছু সম্পাদক জানিয়েছেন,তারা এখনও অফিসিয়াল চিঠি হাতে পাননি এবং বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তাঁরা বলেন,“আমরা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। আইন মেনে চলাই আমাদের লক্ষ্য। তবে যদি কোনো ভুল হয়ে থাকে,সেটি সংশোধনের সুযোগ পাওয়া উচিত।” স্থানীয় সাংবাদিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশাসনের পদক্ষেপকে সাংবাদিকতার মান রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে কেউ মনে করছেন,প্রথমে সতর্কবার্তা দিয়ে সংশোধনের সময়সীমা দেওয়া যেতে পারত।

জেলা তথ্য অফিসের এক কর্মকর্তা বলেন“ডিক্লারেশন বাতিল মানে প্রকাশনা সম্পূর্ণ বন্ধ নয়। প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে পত্রিকাগুলো প্রেস অ্যান্ড পাবলিকেশন আইন অনুযায়ী আপিল করতে পারবে।” বর্তমানে ময়মনসিংহ জেলায় অনুমোদিত সংবাদপত্রের সংখ্যা ছিল ৪৩টি। এর মধ্যে ১১টি ডিক্লারেশন বাতিল হওয়ায় কার্যকর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩২ এ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!