1. admin@auchsangbad.com : admin :
স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত সাংবাদিক চৌধুরী জীবন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত সাংবাদিক চৌধুরী জীবন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

অনন্য অবদানের স্বীকৃতি পেলেন প্রবীণ সাংবাদিক স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ সাংবাদিক চৌধুরী জীবন পেলেন সম্মাননা। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি ছিল তারকাখচিত ও আবেগঘন।

গণমাধ্যমে নিষ্ঠা,সততা ও দীর্ঘ অভিজ্ঞতার অনন্য স্বীকৃতি হিসেবে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক চৌধুরী জীবন (মো. মাহবুব আলম চৌধুরী)। সাংবাদিকতার এই পথিকৃৎ বর্তমানে জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি (ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই তারকাখচিত আয়োজনে দেশের বরেণ্য ব্যক্তিত্ব, সাংবাদিক,শিল্পী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫; গুণীজনদের সম্মাননা উৎসব-জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন–এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সত্যিকারের গুণীজনদের মিলনমেলা। গত শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই আয়োজনে অর্ধশতাধিক সাংবাদিক,চলচ্চিত্র তারকা,সঙ্গীতশিল্পী,ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ,উপদেষ্টা (অনুষ্ঠান),এটিএন বাংলা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম,বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত,জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ,এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক,ই-ক্রয়),এবং সুপারহিরোখ্যাত অভিনেতা ডি.এ তায়েব।

সাংস্কৃতিক আয়োজনে ঝলমলে পরিবেশ-

অনুষ্ঠানটি ছিল এক অসাধারণ সাংস্কৃতিক উৎসব। জমকালো ফ্যাশন শো,সঙ্গীত ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থাপনায় ছিলেন, স্বর্ণপদকপ্রাপ্ত আবৃতিকার সবুজ রায় ও চিত্রনায়িকা নেহা আকতার এবং নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)।অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও ই-ক্রয়সহ কয়েকটি গণমাধ্যম।

গুণীজনদের স্বীকৃতি ও আজীবন সম্মাননা-

এ বছর স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সাংবাদিকতা,শোবিজ, ব্যবসা-বাণিজ্য,আইসিটি,রিয়েল এস্টেট,নারী উদ্যোক্তা ও মানবিক কাজের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।এর মধ্যে আজীবন সম্মাননা প্রদান করা হয় গণমাধ্যম জগতের কিংবদন্তি মো. মোজাম্মেল হক এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সুজাতা আজিমকে।

খন্দকার তোতা’র আবেগঘন বক্তব্য-

অনুষ্ঠানের আয়োজক এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খন্দকার আছিফুর রহমান (তোতা) বলেন, “যে দেশে গুণীদের সম্মান দেওয়া হয় না,সে দেশে গুণীজন জন্মায় না। আমরা চাই, প্রতিটি ক্ষেত্রের অবদানশীল মানুষদের স্বীকৃতি দেওয়া হোক। আজকের এই আয়োজন আমাদের সেই প্রচেষ্টারই প্রতিচ্ছবি।”তিনি আরও জানান,তাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেন ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকে,এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

সাংবাদিক চৌধুরী জীবনের অনুপ্রেরণামূলক যাত্রা-চৌধুরী জীবন বাংলাদেশের সাংবাদিকতায় এক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন ও সামাজিক ন্যায়ের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। ক্রাইম রিপোর্টিংয়ের জগতে তার নির্ভীকতা ও পেশাদারিত্ব তাকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে। তার হাতে পাওয়া স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শুধু একটি স্বীকৃতি নয়,বরং তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার প্রতীক।

তিনি জানান— “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সাংবাদিকতা আমার পেশা নয়, এটি আমার নেশা ও ভালোবাসা।”

অনুষ্ঠান ঘিরে সাড়া ও প্রশংসা-

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক চৌধুরী জীবনসহ সকল পুরস্কারপ্রাপ্তকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, পাঠক ও ভক্তরা।

অনুষ্ঠানটি দেশের গুণীজনদের স্বীকৃতি ও সমাজে ইতিবাচক অনুপ্রেরণার বার্তা বহন করেছে।গুণী মানুষদের সম্মানিত করা মানেই সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা। স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ সেই বার্তাই দিয়েছে—দেশের প্রতিটি সৎ ও নিবেদিত কর্মীর মূল্যায়ন একদিন নিশ্চিত। সাংবাদিক চৌধুরী জীবন-এর এই অর্জন সাংবাদিক সমাজে এক নতুন প্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!