
মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে সিফাত সকালে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় হাতে থাকা দা দিয়ে একটি কাঁচা ডাল কাটার মুহূর্তে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে সংস্পর্শে আসে। এতে সঙ্গে সঙ্গে গাছটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় সিফাত।খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ নারিকেল গাছ থেকে নামিয়ে আনে।হঠাৎ এই অকাল মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান পরিবারের পক্ষথেকে কোন অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি। তবে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।