1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়া কিশোরের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়া কিশোরের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম অঞ্চল দিয়ে প্রবাহিত পুরনো ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া কিশোরে মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।মৃত কিশোরের নাম মো. ওয়াসিম মিয়া। সে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের মো. উসমান মিয়ার পুত্র।জানা যায়, বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে নিজ বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায় সমবয়সী ৫ কিশোর। তাদের উদ্দেশ্য ছিল নদ সাঁতরিয়ে নদের ওপারে গিয়ে মাছ ধরবে। পরে পানিতে নেমে সাঁতরে কিছুদুর যাওয়ার পরই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে সাথে থাকা ৩ কিশোর। এক পর্যায়ে কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। তখন এ দৃশ্য নদে থাকা জেলেদের চোখে পরলে জেলেরা এসে ৩ কিশোরকে জীবিত উদ্ধার করলেও ওয়াসিমকে পায়নি তারা।উদ্ধারকৃত কিশোররা হলেন, একই গ্রামের মো. আতিকুল মিয়ার পুত্র মো. ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার পুত্র মো. আরিফুল (১৭), মো. রুস্তম মিয়ার পুত্র মো. সিয়াম মিয়া (২১) ও আলম মিয়ার পুত্র মো. আদনান মিয়া (১৬)। তবে বাড়ি থেকে ৫ কিশোর বের হলেও ১ কিশোর পানিতে নামেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে আহত ৩ কিশোরকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
কিশোর নিখোঁজের সংবাদ পেয়ে ওইদিন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালাতে ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে বুধবার দুপুর থেকে সন্ধ্যা ৬ ঘন্টা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি। পরদিন ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আবারও উদ্ধার অভিযান চালি ব্যর্থ হয় ডুবুরি দল। অবশেষে বৃহস্পতিবার ২ দুপুর ১২ টার দিকে ভৈরব নদী-বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. তোফাজ্জল হোসেন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করে বলেন, নিয়মানুযায়ী পানিতে তলিয়ে ওয়াসিমের মরদেহ পানির নিচে নেই। থাকলে ২৪ ঘন্টার মধ্যে পানির উপর ভেসে উঠতো। এখন পানির নিচে না খুঁজে উপরে খোঁজতে হবে। পরে বিকেল ৫ টার দিকে যেখানে তলিয়ে গিয়েছিল এখানই কচুরিপানার ভিতর থেকে নিখোঁজ ওয়াসিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে উদ্ধার অভিযান নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা বলছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু-দিন কোথায় কি খোঁজলো?অন্যদিকে ওয়াসিমের মরদেহ উদ্ধারের পর পরিবারসহ ঘটনাস্থলে ও গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ বলছে, ওয়াসিমের মা-বাবা ও পরিবার এ শোক কিভাবে বহন করবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!