1. admin@auchsangbad.com : admin :
প্রিন্সিপালের নেতৃত্বে ঘুষ–দালালি: টিটিসি পরিণত হয়েছে বাণিজ্যিক আখড়ায় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

প্রিন্সিপালের নেতৃত্বে ঘুষ–দালালি: টিটিসি পরিণত হয়েছে বাণিজ্যিক আখড়ায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ–বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এখন পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। অভিযোগ উঠেছে, ময়মনসিংহ টিটিসিতে সৌদি আরবে কর্মসংস্থানের জন্য চালু থাকা তাকামুল প্রশিক্ষণ ও নারীদের হাউজকিপিং প্রশিক্ষণে চলছে ঘুষ–দালালি ও চরম অনিয়ম। সিটের দ্বিগুণ বুকিং,ঘুষে সিট বিক্রি! ভুক্তভোগীরা জানিয়েছেন, হাউজকিপিং প্রশিক্ষণে যেখানে ৩০ জনের আসন নির্ধারিত, সেখানে দালালদের সহযোগিতায় ঘুষের বিনিময়ে ৬০ জন পর্যন্ত ভর্তি করানো হচ্ছে। নির্ধারিত ফি’র বাইরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। দালালদের মাধ্যমে টাকা ভাগাভাগি হচ্ছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাহতাব উদ্দিন। দালাল থেকে দারোয়ান—সবাই জড়িত! প্রিন্সিপালের পাশাপাশি প্রশিক্ষণ কোর্সের ইন্সট্রাক্টর শাহিদা আক্তার ও নাজমুন নাহার মুন্নি, দারোয়ান, অফিস স্টাফসহ একাধিক ব্যক্তি দালাল চক্রের অংশ হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, আসন বণ্টন থেকে শুরু করে কোর্সে ভর্তি—সবকিছুই এখন টাকার বিনিময়ে হচ্ছে। দোকান ভাড়া দিয়ে বাড়তি আয়! অভিযোগ আরও আছে, টিটিসির ওয়াল ঘেঁষে ৫০-৬০টি দোকান ভাড়া দিয়ে মাসোহারা তুলছেন প্রিন্সিপাল মাহতাব উদ্দিন। সরকারি প্রতিষ্ঠানের ভেতরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেও কোনো সরকারি হিসাব দেওয়া হচ্ছে না। অভিযোগ অস্বীকার,জনমনে ক্ষোভ–অভিযুক্ত প্রিন্সিপাল মাহতাব উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করেছেন। তবে ভুক্তভোগীরা বলছেন, “ঘুষ ছাড়া এখানে কোনো সিট পাওয়া যায় না। সরকারি উদ্যোগকে ব্যক্তিগত সম্পদ বানানো হয়েছে।” সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছে, “সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র এভাবে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া অত্যন্ত লজ্জাজনক।” সরকারের টনক নড়বে কবে? বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির মহৎ উদ্দেশ্যকে যারা ভণ্ডুল করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ প্রবাসপন্থীরা বঞ্চিত হবেন। এ কারণে ময়মনসিংহ টিটিসির অনিয়ম ও ঘুষ বানিজ্যের বিরুদ্ধে তদন্ত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!