
আবদুল আউয়াল-নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালী সেনবাগ উপজেলা মেহেদীপুর গ্রামে জায়গা জমির বিরুদ্ধে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। এতে একজন আহত হয়েছেন এবং পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।এ বিরোধের জেরে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন আহত হন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনবাহিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।”