1. admin@auchsangbad.com : admin :
পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যা। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,পটুয়াখালী জেলা প্রতিনিধি।

র‍্যাব-৮,পটুয়াখালীর আভিযানিক দল বরগুনার তালতলীতে চাঞ্চল্যকর পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত মোসাঃ আকলিমা বেগম (৩২) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে এবং তার কথিত পরকিয়া প্রেমিক মোঃ নেসার (৩৭) পটুয়াখালী কলাপাড়া থানা শান্তিপুর এলাকা হতে গ্রেফতার।র‍্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ও র‍্যাব-১১,সদর কোম্পানী,নারায়ণগঞ্জ কর্তৃক একটি যৌথ আভিযানিক দল ২৯/০৯/২০২৫ইং তারিখ ২১:১০ ঘটিকার সময় বরগুনার তালতলীতে স্ত্রীর পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় ০১নং আসামী আকলিমা বেগমের কথিত প্রেমিক দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ নেছার (৩৭) পিতা- নুরুল হক সাং-তারিকাটা চাকামাইয়া থানা কলাপাড়া জেলা পটুয়াখালী’কে কলাপাড়া শান্তিপুর গ্রামস্থ কালাম মেম্বারের বাড়ী হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রধান পলাতক আসামী মোসা: আকলিমা বেগম (৩২),পিতা- মৃত আব্দুল কাদের হাওলাদার সাং- কচুপাত্রা থানা- তালতলী,জেলা- বরগুনাকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি রহমতগঞ্জ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায় যে, বরগুনা জেলার তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ গত তিন বছরে পুর্বে হুলাটানা গ্রামের কাদের হাওলাদারের মেয়ে আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বেশ পারিবারিক কলহ চলছিল। গত ছয় মাস ধরে আকলিমা স্বামী মাসুম বিল্লাহর কাছে ৩৬ শতাংশ জমি দাবী করে। কিন্তু মাসুম এ জমি লিখে দিতে রাজি হয়নি। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্বামী মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা বেগম তার বাড়ীতে ডেকে নেয়। ওইখানে নিয়ে মাসুম বিল্লাহকে স্ত্রী আকলিমা ও তার সহযোগীরা সুকৌশলে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। পরে তারা বাড়ী থেকে পালিয়ে যায়। তখন মাসুম বিল্লাহ শারিকখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সোহেলকে ফোন করে বলে আমাকে বাচাও। আকলিমা ও তার লোকজন আমাকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। খবর পেয়ে মোঃ সোহেল সহ তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাসুম বিল্লাহর অবস্থা সংঙ্কটজনক হলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০/০৮/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত ০২:১০ ঘটিকার সময় মাসুম বিল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন ২১/০৮/২০২৪ ইং তারিখ রোজ বুধবার রাতে নিহত মাসুম বিল্লাহর বড় ভাই গোলাম কবির বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যা বরগুনা জেলার তালতলী থানার মামলা নং-১৭ তারিখ-২২/০৮/২০২৪ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড, অভিযুক্তদেরকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!