
সুমন ভট্টাচার্য
হালিমের নেতৃত্বেই সম্ভাবনার ইসলামপুর
জামালপুরের ইসলামপুর উপজেলার উন্নয়ন, সুশাসন ও গণমানুষের আস্থার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে যে নামটি উচ্চারিত হয়ে আসছে, তিনি হলেন এ.এস.এম. আব্দুল হালিম— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,সাবেক সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপি এবং সাবেক মন্ত্রীপরিষদ সচিব।
ইসলামপুরবাসীর সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে পাশে থেকেছেন তিনি। নিজের এলাকার মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করে গড়ে তুলেছেন আস্থা ও ভালোবাসার বন্ধন। স্থানীয়দের মতে,হালিম ভাই শুধু একজন রাজনীতিক নন— তিনি এক সংগ্রামী ইতিহাস,নিষ্ঠা ও আদর্শের প্রতিচ্ছবি।
এলাকাবাসী জানান,উন্নয়ন ও সৎ নেতৃত্বের প্রতীক হিসেবে এ.এস.এম. আব্দুল হালিম ইসলামপুরকে দেখেছেন নিজের পরিবারের অংশ হিসেবে। তাঁর হাত ধরে ইসলামপুরের ভবিষ্যৎ আরও আলোকিত হতে পারে বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,ইসলামপুরবাসী যদি সত্যিকারের পরিবর্তন,উন্নয়নমুখী ও সুশাসিত নেতৃত্ব চান,তবে প্রয়োজন এ.এস.এম. আব্দুল হালিমের অভিজ্ঞ নেতৃত্ব ও দিকনির্দেশনা।
জনগণের সেই বিশ্বাস ও প্রত্যয়ের প্রতিধ্বনি আজ এক সুরে শোনা যাচ্ছে—“ঐক্যবদ্ধ হোক ইসলামপুর, উন্নয়নের নেতৃত্বে থাকুন এ.এস.এম. আব্দুল হালিম।”