1. admin@auchsangbad.com : admin :
‎হোসেনপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

‎হোসেনপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক ২০২৪ সালে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায়‎ আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৫০ জন শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তিপ্রাপ্ত ১৭৭ কে সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট সহ ১ লক্ষ ৪৫ হাজার টাকার পুরস্কার বিতারণ করা হয়েছে।হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মোঃ তাজুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন‎ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হক,সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা,বিআরডিবি কর্মকর্তা হামিম রানা,হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবঃ স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর কেন্দ্রীয় ‎প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক আফজালপুর রহমান উজ্জ্বল,আকিল উদ্দিন। বক্তারা বলেন এমন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও মননশিলতায় আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের সাফল্যকে যথাযথ ভাবে মূল্যায়ন করলে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” ‎এ সময় উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ সালমা আক্তার, মোঃ আব্দুর রশিদ ফকির,মোঃ রেজাউল করিম সহ হোসেনপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!