1. admin@auchsangbad.com : admin :
দৈনিক প্রলয়ের সাফল্যের এক বছর - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দৈনিক প্রলয়ের সাফল্যের এক বছর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

সুমন ভট্টাচার্য

নিরপেক্ষ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পাঠকের আস্থায় পথচলার এক বছর পূর্ণ করল দৈনিক প্রলয়। প্রতিষ্ঠার পর থেকেই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে পাঠকের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে পত্রিকাটি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রলয়ের প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা।

সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মেহেদী হাসান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর,দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ,দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এইচ. এম. আল আমিন,ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. ফখরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি রেজাউল ওয়াদুদ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এনামুল ইসলাম তুহিন,দৈনিক রূপছায়ার নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম,দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান,ব্যবস্থাপনা সম্পাদক আতিকুর রহমান শিপন,ময়মনসিংহ ব্যুরো প্রধান সুমন ভট্টাচার্য,এবং আরও অনেকে।সভায় বক্তারা বলেন, “দৈনিক প্রলয় খুব অল্প সময়েই পাঠকের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সত্য, ন্যায় ও নিরপেক্ষতার নীতিতে অটল থেকে পত্রিকাটি দেশের সংবাদ জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছে।”

গত এক বছরে দেশ ও জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক প্রলয় ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে। গ্রামীণ জনপদের সমস্যা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ—সবখানেই সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রেখেছে এ পত্রিকা।দুর্নীতি,অনিয়ম,সামাজিক বৈষম্য ও ন্যায়ের প্রশ্নে নিরলসভাবে সোচ্চার থেকেছে এটি। পাশাপাশি সংস্কৃতি,সাহিত্য,ক্রীড়া ও তরুণ প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডকেও সমান গুরুত্ব দিয়েছে পত্রিকাটি।প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা বলেন“প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে কেবল উৎসব নয়,এটি নতুন অঙ্গীকার ও দায়িত্বের সূচনা। ভবিষ্যতে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে আমরা দেশ ও জাতির পাশে থাকতে চাই।”এক বছরের এই সফল যাত্রায় পাঠক,শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দৈনিক প্রলয় পরিবার।সত্য,ন্যায় ও মানবিকতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পত্রিকাটি এগিয়ে যাবে নতুন অঙ্গীকারে,নতুন আলোর পথে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!