1. admin@auchsangbad.com : admin :
মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি,দখল ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য,মামলা ও অভিযোগ। সূত্রে জানা যায়,কিশোরগঞ্জ সদর উপজেলার মৃত ফালু মিয়ার ছেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুদ্দিন,কাচারিপাড়া এলাকার সবদর আলীর ছেলে নিজামুদ্দিন,মহিনন্দ চরপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান,করিমগঞ্জ উপজেলার সতেরদরিয়া এলাকার জহির মিয়ার ছেলে জুয়েল, মৃত আব্দুল মন্নাসের ছেলে আলামিন,মৃত আব্দুর রহিমের ছেলে বাচ্চু মিয়া,সদর উপজেলার চৌধুরীহাটি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মঞ্জিল এর বিরুদ্ধে কিশোরগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী একটি একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরনে উল্লেখ করেন,আসামিগণ একদলভুক্ত,পরধনলোভী ও ভূমিদস্যু লোক বটে। মোকদ্দমায় আনিত অভিযোগ বাদিনীর পৈতৃক সম্পত্তি। তারা অসহায় ও বিধবা নারী বটে। ভূমিদস্যু লোকেরা আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল ও জাল দলিল দেখাইয়া দখল করে নিতে চায়।ইতিমধ্যে তারা আমাদের পৈত্রিক জমিতে মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতির দাপটে,ক্ষমতা বলে ও সহযোগিতায় মামলায় বর্ণিত সকল আসামিগণ মাইনুদ্দিনের উপস্থিতিতে জোরপূর্বক ভাবে ভূমি দখল করে নিয়েছে।
মামলা তথ্য সূত্রে আরও জানা যায়,বাদিনীর বোন হাজেরা নিকট হইতে আসামি নিজামুদ্দিন হেবা দলিল করে ১৩ শতাংশ ভূমি জাল দলিল করে লিখে নিয়ে যায়। নিজামুদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন জানতে পারিয়া উক্ত দলিল বাতিলের জন্য কিশোরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে জাল-জালিয়াতি ও প্রতারণা করে হেবা দলিল করে নেওয়ার কারণে দলিল বাতিলের মামলা দায়ের করেন।

বিষয়ে জানিয়াও আসামি নিজামুদ্দিন আসামি মিজানের নিকট সম্পত্তি হস্তান্তর করে,আসামি মিজান জুয়েলের নিকট হস্তান্তর করে। আসামি জুয়েল এবিষয় জানিয়াও জোরপূর্বক ভুয়া ও জাল দলিল দেখাইয়া আসামী মাইনুদ্দিনের সহযোগিতায় ভূমিতে জোরপূর্বক দখল করে ঘর উঠিয়েছে। আসামি আল আমিন আমাদের দোকান ঘর ভাড়া নিয়ে জোরপূর্বক জায়গা দখল করে রেখে দিয়েছে। আসামি মাইনুদ্দিন,জুয়েল,মিজান, আলামিন,মঞ্জিল,নিজামুদ্দিন এর কথামতো আসামি বাচ্চু মিয়া ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়া হয়রানি করিতেছে।চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার ঘটনার দিন ও অসময়ে সকল আসামিগণ, আসামি মাইনুদ্দীনের সহযোগিতায় এবং তার হুকুমে ভুক্তভোগীদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করিয়া ভূমি দখল এবং ঘর উঠানোর কাজ করিতে থাকিলে তখন বাদিনী পক্ষের লোকজন বাধা নিষেধ দিলে সকল আসামীগন উত্তেজিত ও ক্ষিপ্ত হইয়া তাদের হাতে থাকা মারাত্মক অস্ত্রাদি রামদ,কুড়াল,শাবল হকিস্টিক দিয়ে বেদম বাইড়াইয়া মারাত্মক নীলা ফোলা জখম করে। আসামি মাইনুদ্দিন হুকুমে সকল আসামিগণ বাদী ও সাক্ষীগণকে তাদের হাতে থাকা বাশের লাঠি ও হকিস্টিক দ্বারা বাইরায়া পানিতে ফেলে দেয়। উক্ত ঘটনা আশেপাশের লোকজন দেখে। বাদিনী ও তার লোকজন তাদের করা মিথ্যা মামলায় হাজিরা দিতে আসিলে এই সুযোগে আসামি মাইনুদ্দীনের সহযোগিতায় সকল আসামিগণ জোরপূর্বক ঘর উঠাইয়া জায়গা দখল করে নিয়ে যায়। এমনকি আমাদের দোকান ঘর ভাঙ্গিয়াও নিয়া যায়।

এছাড়াও কিশোরগঞ্জ পুলিশ সুপার ও কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করিলেও কোন সুরাহা পায় নাই। আসামি মাইন উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ক্ষমতাবলে উক্ত ঘটনা ঘটিয়েছে। আসামি মাইনুদ্দিন মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় আসামি মাইনুদ্দিন অপরপক্ষের নিকট থেকে ৫/৬ লক্ষ টাকা নিয়ে আমাদের পৈতৃক সম্পত্তি দখল ও জোরপূর্বক ভাবে ঘর উঠিয়েছে,ও দোকানপাট ভাংচুর করিয়া, ঘর ভাঙ্গিয়ে নিয়ে যায়।থানায় অভিযোগ দায়ের করিলে দায়িত্ব পায় দুলাল দারগা, ভুক্তভোগী জানায় দুলাল দারগা ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুদ্দিন ছাড়া সে এখানে কিছু করতে পারবে না। ভুক্তভোগী পরিবার জানায়,তাদের পরিবারের কোনো পুরুষ লোক না থাকায় নীলগঞ্জ মিলনগঞ্জ বাজারে তাদের পৈতৃক সম্পত্তি ভূমিদস্যুরা এ ঘটনা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!