1. admin@auchsangbad.com : admin :
বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম,শাকিল খান - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম,শাকিল খান

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

এটি শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করার এক মহৎ সুযোগ। একজন বিসিএস কর্মকর্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ঠিক এমনি চিন্তাধারা থেকে ছোটবেলা থেকেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নকে বুকে ধারণ করে কঠোর পরিশ্রম করেছেন মো. শাকিল শেখ।

শাকিল শেখ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের দিনমজুর মো. আব্দুল খালেক ও মা দোলেনা বেগম এর সন্তান। শাকিল শেখ ৪৮ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।তিনি কিশোরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং পরবর্তীতে বাঘা শাহ দৌলা কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাবনা মেডিকেল কলেজে ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেন।

শাকিল শেখ তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় ভাই বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত এবং ছোট ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। শাকিল শেখ
১ বছর পূবে বিয়ের কাজ সম্পূর্ণ করেন।একই গ্রামের সাকিবুর রহমান সাকিব জানান,শাকিল ছোট থেকেই নম্র,ভদ্র ও পরিশ্রমী। তিনি পরিবারের পৃষ্ঠপোষক ও নিজের শ্রমের মাধ্যমে এই সফল্যতা পেয়েছে। তার এ সাফল্যে আমরা সবাই আনন্দিত।

শাকিল শেখ বলেন,আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বিসিএস ক্যাডার হবো। আল্লাহ তা’আলা আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমি ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যদিও লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। ৪৮তম বিসিএসটি শুধুমাত্র ডাক্তারদের জন্য ছিল। আমি নিয়মিত সকল বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছি এবং সর্বশেষে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি।

শাকিল শেখের বাবা বলেন,ছেলের এই সাফল্যে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ছোটবেলা থেকেই ওর লক্ষ্য ছিল বিসিএস ক্যাডার হওয়া,আর আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা পরিবারের সবাই ওর জন্য দোয়া করেছি,ও অনেক পরিশ্রম করেছে।প্রত্যন্ত গ্রামের স্কুল ও উপজেলা পর্যায়ের কলেজ থেকে পড়াশোনা করেও যে জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব হয় তার দৃষ্টান্ত উধাহরণ স্থাপন করেছেন শাকিল শেখ। তার এই অর্জনে পুরো বাঘা উপজেলা বাসী গর্বিত ও আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!