1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আফজালুর রহমান উজ্জল ষ্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদেরকে রক্তদানে উৎসাহিত করতে এবং প্রয়োজনে জরুরি রক্ত সেবা পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ের পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন,আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।

২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় হোসেন স্পেশালাইজড হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কিশোরগঞ্জ এর সার্বিক সহযোগিতায় হোসেনপুর হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর আয়োজন করা হয়ছে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের পরিচালাক তাজুল ইসলাম বুলবুল। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেন স্পেশালাইজ ডায়াগনস্টিক হাসপাতাল এর প্রধান উপদেষ্টা শামীম সিদ্দিকী,সরকারি পরিচালক আহসানুল করিম হাসান, মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম সুজন,ইউথ প্যানেটস এর মার্কেটিং ডিরেক্টর ইমরানুল হক জেনিস ও আলতাফ হোসেন প্রমূখ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,স্পন্দন রক্তদাতা সংস্থার হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আখিল উদ্দিন,নতুন দিগন্ত সামাজিক সংগঠন পাকুন্দিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাহফুজ,প্রতিনিধি সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের শিক্ষক গণ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।এ সময় অত্র স্কুলের পরিচালক তাজুল ইসলাম বুলবুল বলেন ‘রক্তের গ্রুপ জেনে রাখা সকলের জন্যই জরুরি প্রয়োজন,প্রয়োজনের সময় সব রক্তই দুরূহ হয়ে যায়,তাই সবার রক্তের গ্রুপ জানা উচিত। হোসেন স্পেশালাইজড হসপিটালকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।কর্মসূচিতে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!