
হাকীম মোঃরফিকুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় পুলেরঘাট(মাইজহাটি)গ্রামে মানবতার সেবায়,ভালোবাসার বন্ধনে ও স্বেচ্ছাসেবার অনুপ্রেরণায় পথচলার গৌরবময় পাঁচ বছর পেরিয়ে আমরা উদযাপন করেছি আমাদের প্রিয় সংগঠন আলোর ছোঁয়া সামাজিক সংগঠন-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উক্ত অনবদ্য আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডা. গোলাম মুক্তাদির,সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. শিবলী আক্তার,অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (অব.) ডা. আতিকুল সারোয়ার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিয়াউদ্দিন টিটু,ডেন্টাল সার্জন,পিজি মেডিকেল সেন্টার ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ তিনজন রক্তদাতা,দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন,এবংআলোর ছোঁয়া সামাজিক সংগঠনের বর্তমান দায়িত্বশীল সদস্য ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
এই মনোমুগ্ধকর স্বেচ্ছাসেবী মিলনমেলায় সংগঠনের বিগত পাঁচ বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী দিনের কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়। বিশেষভাবে সকল স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মতামত গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আলোর ছোঁয়া সামাজিক সংগঠন মানবতার আলো ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ,ভালোবাসার বন্ধনে স্বেচ্ছাসেবার অগ্নিশিখা জ্বালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।একসাথে এগিয়ে চলুক আমাদের এই আলোর যাত্রা,মানবতার টানে,ভালোবাসার বন্ধনে,সেবার মহান ব্রত নিয়ে।