1. admin@auchsangbad.com : admin :
পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি র‍্যাব-৫ এর হাতে আটক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি র‍্যাব-৫ এর হাতে আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ফিরোজ‘কে সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৭ আগস্ট)  বিকেল ৫ টায় ঢাকা জেলার সাভার থানার কলমা নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ ফিরোজ  (২৫),কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত  আসামি পুঠিয়া থানার উজালপুর  গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম একজন গৃহিণী।

গত ২৬/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০
টার সময় পালিত ছাগল আনার জন্য উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ী না আসলে নিহত ভিকটিমের ছেলে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে উজালপুর বিলে যায় এবং তার মায়ের পালিত ০২ টি ছাগল বাধা অবস্থায় দেখতে পায়।

তখন মাকে না পেয়ে খোঁজা-খুজির একপর্যায়ে এজাহারে উল্লেখিত ০৬ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে রাত আনুমানিক ২০.৩০ টায় পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামস্থ জনৈক ইদ্রিস এর ভুট্টা ক্ষেতের মধ্যে একজন মহিলার ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। তখন ভিকটিমের ছেলে ওড়না সরিয়ে তার মায়ের লাশ সনাক্ত করে।

ভিকটিমকে গত-২৬-০৫-২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ টা হতে রাত ২০.০০ টার মধ্যে যে কোন সময় উক্ত ঘটনাস্থলে অজ্ঞাতনামা কারণে হত্যা করেছে বলে ভিকটিমের ছেলে জানায়। নাটকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনা টি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।

এই ঘটনায় পুঠিয়া থানায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে।ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ২৭ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন কলাম নামক এলাকা হতে উক্ত হত্যাকান্ডের অন্যতম আসামি ফিরোজ (২৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!