1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় সিএনজি চালক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ায় সিএনজি চালক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়াঃ(নেত্রকোনা)

নেত্রকোনা কেন্দুয়ার আদমপুর- বৈরাটি সড়কের দুল্লী ব্রিজ সংলগ্ন পাশের ডোবা থেকে নূরুজ্জামন (৩৫) নামে এক সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। নূরুজ্জামান কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ী গ্রামের মৃত মগলচান মিয়ার ছেলে।পুলিশ,নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী- বৈরাটি সড়কের দুল্লী ব্রিজের পাশের একটি ডোবাতে নিহত নূরুজ্জামানের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের চাচা মুকুল মিয়া গিয়ে নূরুজ্জামানের মরদেহ সনাক্ত করেন। তিনি জানান,পরিবারের একমাত্র উপার্জনক্ষম তার ভাতিজা নূরুজ্জামান সিএনজি চালিয়ে স্ত্রী ও ছোট ৩ টি বাচ্চা নিয়ে অতি কষ্টে সংসার চালাত। প্রতিদেনের মত মঙ্গলবারও সিএনজি নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোকমুখে খবর পেয়ে এসে ভাতিজার লাশ সনাক্ত করি। আমি হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এদিকে সিএনজি চালক নূরুজ্জামান হত্যার প্রতিবাদে কেন্দুয়া পুরাতন বাসষ্ট্যান্ডে সিএনজি চালক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাসষ্ট্যান্ডে এসে প্রতিবাদ সভায় মিলিত হন। এসময় নেতৃবৃন্দ বলেন- আমাদের চালক শ্রমিক ভাইদের একের পর এক নৃশংসভাবে হত্যা করা হচ্ছে,নিয়ে যাওয়া হচ্ছে সংসার চালানোর একমাত্র অবলম্বন গাড়িটি। আমরা হত্যাকারিদের সঠিক বিচার পাই না। আমরা চাই আমাদের নূরুজ্জামানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে,যাতে আর কাউকে এমন নৃশংসভাবে প্রাণ দিতে না হয়। তারা আরও বলেন, হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করা না হলে আমাদের সকল সিএনজি চলাচল বন্ধ থাকবে। এদিকে নূরুজ্জামান হত্যাকাণ্ডের খবরে পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি ঘটনাস্থলে ছুটে যান। তারাও গুরুত্বসহকারে বিষয়টি দেখছেন বলে জানান।কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন,বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক নূরুজ্জামানের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে। তার সিএনজিটি ঘটনাস্থলের কাছেই ছিল,সিএনজিটিতেও রক্তের দাগ রয়েছে। সিএনজিটি উদ্ধার করে।থানায় নিয়ে এসেছি। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টির তদন্তে নেমেছি,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত এক যুবককে নজরধারীতে রাখা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে আহত যুবক এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত কি না।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!