1. admin@auchsangbad.com : admin :
বরগুনায় সমন্বয়ক পরিচয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিলো যুবক। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বরগুনায় সমন্বয়ক পরিচয়ে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিলো যুবক।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মোঃ আনিকুল ইসলাম উজ্জ্বল, স্টাফ রিপোর্টার বরগুনা।আওয়ামী লীগ সরকার পতনের পর ফুলেফেঁপে উঠেছেন মো. সরোয়ার (৩৩) নামের এক যুবক। কখনো সমন্বয়ক পরিচয়ে আবার কখনো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তর থেকে কাজ ভাগিয়ে নিয়েছেন। এই সময়ে বদলির তদবির করে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বরগুনা এলজিইডি অফিসের দুই কর্মকর্তাসহ অনেক দপ্তরের কর্মকর্তাকে বদলি করেছেন মোটা অংকের বিনিময়ে। নিজেকে পরিচয় করিয়েছেন সমন্বয়ক হিসেবে।বিশ্বস্ত সুত্রে জানা গেছে,এনসিপির কেন্দ্রীয় কমিটির ভুয়া নেতা সেজে ভয় দেখিয়ে এলজিইডি বিভাগ,জনস্বাস্থ্য বিভাগসহ অনেক দপ্তর থেকে কোটি কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন সরোয়ার। বর্তমানে বরগুনা জনস্বাস্থ্য বিভাগ থেকে নিজের লাইসেন্স না থাকায় অন্য একজনের লাইসেন্স দিয়ে তিনটি কাজ নিয়েছেন। সেখানে প্রায় অর্ধ কোটি টাকার কাজ চলমান। এর মধ্যে ৫০টি গভীর নলকূপ ও একটি লেট্রিনের কাজ রয়েছে। তাছাড়া এই সরোয়ার চলছেন বিভিন্ন নাম-পরিচয় দিয়ে। কখনো সোহাগ, স্বপন ও কখনো সুমন নামে বিভিন্ন দপ্তরে পরিচয় দিয়ে আসছেন।স্থানীয়রা জানান, এই সরোয়ার চান্দখলী কদভানু মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক ছিলেন। সেখানের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে এ নিয়ে একটি মামলা হলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলার একজন আসামি হয়ে সরোয়ার কিভাবে সমন্বয়ক হন! এখন শোনা যাচ্ছে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা।
মামলা সূত্রে জানা গেছে, এনসিপির ভুয়া এই নেতা ২০২২ সালে বেতাগী উপজেলার চান্দখালীর কদভানু মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও কলেজে শিক্ষক থাকা অবস্থায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে ২০২২ সালের মার্চ মাসে বেতাগী থানায় তার নামে একটি মামলা রুজু হয়। মামলা নং ১১। সেই মামলায় তিনি এজাহারভুক্ত একজন আসামি। শিক্ষার্থী অভিযোগ দিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাকে ওই স্কুল থেকে চূড়ান্তভাবে অব্যহতি দেওয়া হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরগুনার অন্যতম নেতা ইমাম হোসেন জানান, সরোয়ার নামে এনসিপির কেন্দ্রীয় কোন নেতা নেই। এনসিপির কেন্দ্রীয় সব নেতাকে আমি চিনি। গত ৫ আগস্টের পর থেকে এ রকম ভুয়া অনেক নেতা বের হইছে। যাদের কাজই হচ্ছে মানুষকে হয়রানি করে স্বার্থ হাসিল করা।অভিযোগের বিষয়ে . সরোয়ারের কাছে জানতে চাইলে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ করেননি।এ বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ঢাকা থেকে আমাদের উর্ধতন কর্মকর্তারা আমাদেরকে স্টিমিট পাঠাতে বললে আমরা তা পাঠিয়ে দেই। এর পিছনে কেউ থাকতে পারে তা আমার জানা নেই। চাকরী বদলীযোগ্য এবার বরিশাল বিভাগে অনেকেরই বদলী হয়েছে। আমি এর বেশী কিছু বলতে পারবনা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!