1. admin@auchsangbad.com : admin :
ইমিগ্রেশনে কর্মরত মান্নান পুলিশ দুর্নীতি করে শত কোটি টাকার মালিক - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ইমিগ্রেশনে কর্মরত মান্নান পুলিশ দুর্নীতি করে শত কোটি টাকার মালিক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

রাকিবুল হাসান আহাদঃ

বিমানবন্দর ইমিগ্রেশন শাখায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুজ্জামান মান্নান নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাধারণ চাকুরিজীবী হয়েও তিনি এখন শত কোটি টাকার মালিক বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে,দায়িত্বের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ উপার্জনের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তিনি। টাঙ্গাইলের কালিহাতি থানা এলেঙ্গা পৌরসভায় অভিজাত এলাকায় সাহাপাড়া,এলেঙ্গা হাই স্কুল সংলগ্ন পূর্ব পাশে,এলেঙ্গা বাজার সংলগ্ন মসজিদের সামনে,বাসি রাস্তা সংলগ্ন মুরগী হাটের ডানপাশে,পাশি গ্রামে এক প্লটে তিনশত শতাংশ,এলেঙ্গা ব্রীজের পশ্চিম পাশে প্লট,এলেঙ্গা ব্রীজ থেকে দুইশত গজ সামনে হাতের বাম পাশে চকের মাঝখানে জমিসহ একাধিক বাড়ি,প্লট,জমিসহ ও বিপুল ব্যাংক আমানতের মালিকানা ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,মান্নানের পিতা জিন্নাত আলী পেশায় মাটি টানার কাজ করতেন। বিগত সরকারের দলীয় সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিজের করে নেয়। বোন রাশেদা গৃহিণী বোন জামাই আবদুল জলিল এলেঙ্গা বিরতি রিসোর্টের ঝাড়ুদার। ওদের নামে বেনামে মান্নান পুলিশের অর্থ সম্পদ সহ ব্যাংক একাউন্টে অর্থ জমা আছে বলে জানা গেছে। বাসি মৌজায় জমির পরিমাণ তিনশত শতাংশ যাহার মূল্য শতাংশ দুই লক্ষ টাকা করে আনুমানিক ছয়শত কোটি টাকা। এলেঙ্গা মৌজায় পাঁচচল্লিশ শতাংশ জমি যাহার মূল্য প্রতি শতাংশ দেড় লাখ টাকা করে ছয়শত পচাত্তর কোটি টাকা।এছাড়াও গাড়ি, একাধিক স্থানে বাড়ী, ফ্লাট,জমি নামে বেনামে রয়েছে বলে সূত্রে জানা গেছে।এ প্রতিবেদকের অনুসন্ধানে সর্বমূল্য বারশত পচাত্তর কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে,স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও তার বিলাসবহুল জীবনযাপন সবার চোখে পড়ে। নানা সময় দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশেও পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।এই ঘটনায় পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। শিগরই দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্তে নামার দাবি জানিয়েছে সচেতন মহল। মান্নানের এতো সম্পদ প্রশ্ন এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে।এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মান্নান বলেন, আমার বার লক্ষ টাকার সম্পদ নেই। আপনি আমার সাথে দেখা করেন। সাইনবোর্ড যা দেখেছেন আমার নামে হতে পারে কিন্তু আমার না। মান্নান পুলিশের ছবি এবং তার জমি বিক্রয়ের সাইনবোর্ড সংগ্রহীত। সরেজমিনে মান্নানের ক্রয়কৃত জমির ভিডিও চিত্র ও সংশ্লিষ্ট এলাকার জমি বিক্রেতা স্থানীয়দের সাক্ষাৎকার সংরক্ষণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!