1. admin@auchsangbad.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিলো একনেক!! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিলো একনেক!!

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

রাশেদ লাল,সিরাজগঞ্জ প্রতিনিধি :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের খবরে অনশন ভেঙে আনন্দ-উল্লাসে শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রকল্পসহ মোট ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস

অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।অনশন ভেঙে শিক্ষার্থীরা বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড.সুমন কান্তি বড়ুয়া নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান।রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই প্রকল্পগুলোর অনুমোদন দেন।সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান,আগামীকাল সোমবার থেকে ক্লাসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে,বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, মানববন্ধন, অবস্থান কর্মসূচির পর শনিবার (১৬ আগস্ট) থেকে শিক্ষার্থীরা আমরণ গণঅনশন শুরু করলে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের সমর্থনে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরাও প্রতীকী অনশনে অংশ নেন।

এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় এবং অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভা।প্রসঙ্গত,সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ২২৫ একর জমিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তবে এতদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আন্দোলন। অবশেষে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) একনেকে পাস হওয়ায় শিক্ষার্থীদের দাবি পূরণ হলো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!