1. admin@auchsangbad.com : admin :
গণআন্দোলনের মাঠের সাহসী কণ্ঠ পারভেজ রানা, ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গণআন্দোলনের মাঠের সাহসী কণ্ঠ পারভেজ রানা, ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পঠিত

আবুল হাসেম,রাজশাহী প্রতিনিধি.

২৪শের গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব দেওয়ার নাম পারভেজ রানা। রাজশাহীর নর্থ  বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের শুরু থেকে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে সামনের সারিতে যুক্ত হন, নেতৃত্ব দেন আন্দোলনে।

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদীদল ছাত্রদলের রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউভার্সিটির সভাপতি পদ পেয়েছেন তরুন উদীয়মান প্রজন্মের একজন পারভেজ রানা।

গত ১৪ তারিখ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটি ছাত্রদলের পারভেজ রানা সভাপতি ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম কে উল্লেখ করে ১০ জন বিশিষ্ট আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এই বিষয়ে পারভেজ রানা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি  ঘোষণা করায় এবং আমাকে সভাপতি হিসেবেদায়িত্ব প্রদান করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক,নাসির উদ্দিন নাসির ভাইকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত টিম মাকসুদুর রহমান সুমিত ভাই, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ভাই, ফারহান মো:আরিফুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং কাইয়ুম উল হাসান ভাই যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ নয় বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এবং আমার পরিবার দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী পরিবারের সাথে যুক্ত। বিগত জুলাই আন্দোলনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেছি। দেশ এবং জাতীয়তাবাদী দলের  প্রতি ভালোবাসা আমার পরিবার থেকে আমার বেড়ে ওঠার সাথে জড়িত বলা যেতে পারে রক্তের সম্পর্ক। ইনশাআল্লাহ আমার প্রতি অর্পিত এই মহান দায়িত্ব ঈমানের সাথে পালন করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!