1. admin@auchsangbad.com : admin :
সাধারণ ঔষধে নেশা: ময়মনসিংহের তরুণদের ধ্বংসের নতুন মার্গ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাধারণ ঔষধে নেশা: ময়মনসিংহের তরুণদের ধ্বংসের নতুন মার্গ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন,বিশেষ প্রতিবেদক:

মাইলেম,ডিসপিরিন,সিডিল,নট্রিন,ডিসোপেন টু সহ নানা সাধারণ ওষুধকে নেশার হিসেবে ব্যবহার করে,তরুণ প্রজন্মের এক অংশ। দীর্ঘ অনুসন্ধান ও মাঠ পর্যায়ের প্রতিবেদনে উঠে এসেছে,অনেকে কেবল কয়েকদিনের ব্যবহারের মধ্যেই আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে; ময়মনসিংহ তথা সারা দেশে কেউবা প্রায় “পাগলের মতো” হয়ে পড়ছে। তদন্তে জানা গেছে,এদের মধ্যে অনেকেই অটোবাইক চালক,স্কুল শিক্ষার্থী,বা বিভিন্ন পেশার যুবক। সাধারণ জীবনযাত্রা,পড়াশোনা,কাজকর্ম সবই নষ্ট হয়ে যাচ্ছে।মানসিকভাবে ধ্বংসের পাশাপাশি শারীরিকভাবে অনেকে অচল হয়ে পড়ছে। সচেতন মহলের অভিযোগ,ফার্মেসি গুলোর দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ। “ফার্মেসি গুলো কেন প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ হাতের নাগালে সরবরাহ করছে?”—প্রশ্ন তুলেছেন সমাজকর্মী ও চিকিৎসকরা।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন,এ ধরনের ব্যবহারের ফলে তরুণরা গুরুতর মানসিক রোগ,শারীরিক সমস্যা এবং সামাজিক বিচ্যুতি নিয়ে ভবিষ্যতে সমাজে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।নিরাপত্তা ও আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গভীর উদ্বেগের। প্রেসক্রিপশনবিহীন ওষুধ বিক্রি আইনত অপরাধ হলেও স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় পর্যায়ে যথেষ্ট নজরদারি নেই। ফলে,সচেতনতার অভাব এবং নিয়ন্ত্রণহীন পরিবেশে যুব সমাজের উপর এই ধ্বংসাত্মক প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।চিকিৎসাবিদ ও সমাজকর্মীরা জোর দিয়েছেন,রাষ্ট্রের দ্রুত পদক্ষেপ ছাড়া পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়ংকর পর্যায়ে পৌঁছাবে। তাদের বক্তব্য,“যুব সমাজের ভবিষ্যৎ বাঁচাতে এখনই কঠোর নিয়ন্ত্রণ ও সচেতনতা অভিযান চালানো প্রয়োজন। এভাবে ঔষধের সহজলভ্যতা ও অনিয়ন্ত্রিত ব্যবহার জাতীয় এবং আন্তর্জাতিক মহলেও সামাজিক উদ্বেগের সৃষ্টি করতে পারে। যুব সমাজের স্বাস্থ্য ও মানসিক নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট সংস্থা গুলোকে সময় নষ্ট না করে কার্যকর ব্যবস্থা নেওয়া ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!