1. admin@auchsangbad.com : admin :
সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতুর সামনে অবরোধ প্রত্যাহার ! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতুর সামনে অবরোধ প্রত্যাহার !

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

রাশেদ লাল,সিরাজগঞ্জ প্রতিনিধি :

যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ১ ঘণ্টা পর যমুনা সেতু হয়ে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এসময় অবরোধ করা শিক্ষার্থীরা ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখেন। তারা আরও জানান,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেয়া অবধি অবরোধসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুর ১টা ১৫ মিনিটে চলতি মাসের ১৭ আগস্ট একনেক সভায় ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করে ছাত্র ছাত্রীরা।এদিকে সকালে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ২২ জেলার যান চলাচল। গোল চত্বরের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে ভোগান্তিতে পড়ে সাধরণ যাত্রীরা।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ২৬ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ১৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধের শেষে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলাধীন দিনব্যাপী যমুনা সেতু ও রেল সেতু অবরোধ কর্মসূচি ঘোষণা দেন তারা। জনসাধারণের ভোগান্তি বিবেচনায় আজ রেল অবরোধ কর্মসূচি থেকে সড়ে আসেন শিক্ষার্থীরা।

২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে সবশেষ ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প জমা রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায়। সর্বশেষ একনেক সভায় প্রকল্পটির অনুমোদন না পাওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!