1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ছাত্রদল নেতা গ্রেপ্তার: টর্চার সেলে চাঁদাবাজির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে ছাত্রদল নেতা গ্রেপ্তার: টর্চার সেলে চাঁদাবাজির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য:-
ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েসকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, জিয়েস নিজের মৎস্য খামারের একটি কক্ষে ‘টর্চার সেল’ বানিয়ে নিয়মিত চাঁদা আদায় ও নির্যাতন চালাতেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, জিয়েস দেশীয় অস্ত্র হাতে নির্যাতন চালাচ্ছেন এবং অন্যদের দিয়েও মারধর করাচ্ছেন। ভুক্তভোগী দিনমজুর রাসেল ও জুয়েল জানান, ৪০ হাজার টাকা চাঁদার জন্য তাদের সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মারধর করা হয়।

স্থানীয়দের দাবি, মাঝিয়ালি বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, দোকান বন্ধ করে দেওয়া, প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন জিয়েস। তার অধীনে একটি গ্যাং ও একাধিক টর্চার সেল রয়েছে বলে অভিযোগ।সোমবার (১১ আগস্ট) এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ জিয়েসের টর্চার সেলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় জিয়েস ও তার দুই সহযোগীকে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তারের পাশাপাশি টিকটকে অস্ত্র প্রদর্শনের ভিডিও নিয়েও তদন্ত চলছে।ঘটনার পর জেলা উত্তর ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়েসকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, অনেকেই এ পদক্ষেপকে ‘লোক দেখানো’ শাস্তি মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!