1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার ছয় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার ছয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ স্বপন হোসেন,

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।গতকাল বুধবার (১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরবেলা থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী আব্দুর রহমান পিয়েল (২৬), এগারসিন্দুর ইউনিয়ন শাখার যুবলীগ সহ-সভাপতি মোঃ কাউসার মেম্বার (৩৮), এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মোঃ মাহমুদ হাসান মাছুম (৩০), নারান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কাজল মিয়া (৩৮), সুখিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন সরকার (৫৬) এবং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া (৫৫)।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫খ্রিস্টাব্দ) দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঐ মামলায় আসামীরা জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!