1. admin@auchsangbad.com : admin :
তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে -শিবলী সাদিক খান - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে -শিবলী সাদিক খান

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে তুহিন হত্যাকান্ডের ঘটনাস্থলে মানবন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সকল ঘটনার ন্যায় বিচার নিশ্চিত হবে। গণমাধ্যমে স্বাধীন মুক্ত চর্চার সুযোগ রাষ্ট্রীয় ভাবে দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন গাজীপুর চৌরাস্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যস্থতম এলাকা গুলোতে চোর, ছিনতাইকারী, প্রতারক চক্রের আবাসস্থল হয়ে গেছে এরা মানুষকে সর্বশান্ত করে আহত নিহতের ঘটনা ঘটাচ্ছে এদের নির্মূল করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (নীলু), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, কাজী রোকেয়া কেয়া, ক্রাইম রিপোর্টার, ক্রাইমপেট্রোল বিডি। মোছাঃ নাছিমা আক্তার রেনু, গাজীপুর মহানগর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আকরামুল ইসলাম, আমির, মোঃ জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন শেষে চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন সড়ক ঘুরে এসে পুনরায় চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে শেষ হয়।

বিএমইউজে’র মানববন্ধনের সাভার সভাপতি সোহেল আহমেদ বলেন সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তিনি বলেন যেহেতু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দিতে চেয়েছেন তাই আগামী ৩ মাসের মধ্যে তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!