1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইবার বুলিং,কিশোর গ্যাং,সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক,জুয়া,ইভটিজিং,বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৮ আগস্ট) বিকাল ০৪ টায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বেথইর আনন্দ বাজার প্রাঙ্গণে মডেল থানার ০৫নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাদিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক ও বিট অফিসার সুলতান উদ্দিন।সভায় বক্তব্য রাখেন,মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলম ভুইয়া,ওয়ার্ড সভাপতি মোকারম হোসেন লিটন,খাইফুল ইসলাম লিটন,শাহ আকবর,জয়নাল উদ্দিন,বাচ্চু মিয়া,নয়ন ভূঁইয়া,ধলু ভূঁইয়া,আসাদ মেম্বার,জামাল উদ্দিন মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ।আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি,মাদক,জুয়া,যৌতুক,বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সুলতান উদ্দিন বলেন,এলাকায় অপধাধ দমনে পুলিশকে সর্বাত্মক  সহযোগিতা করা প্রয়োজন। জুয়া খেলা,মাদক সেবন-বিক্রি,চাঁদাবাজি,ইভটিজিং,বাল্যবিবাহ ও চোরাচালান রোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে সকল প্রকার অপরাধ দমন করা হবে।বিট পুলিশিং সভায় ছোট ছোট সামাজিক সমস্যা দূরীকরণ এবং জুরুরী সেবা পেতে ৯৯৯ নম্বর এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!