
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার কৃষক কামাল মিয়ার ব্রি-ধান-৯৮ জাতের জমিতে এ শস্য কর্তন করা হয়।শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মো. হারুন অর রশিদ,অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুর ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস,উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুঁইয়া,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আজহার মাহমুদ,উপ-সহকারী কৃষি অফিসার মো. মইনুল ইসলাম,সাংবাদিক মাসুম পাঠান উপস্থিত ছিলেন।
উপজেলায় এ মৌসুমে আউস ধান আবাদ হয়েছে ২ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। কৃষক কামাল উদ্দিনের জমির শস্য কর্তন শেষে দেখা গেছে, বিঘা প্রতি ধান উৎপাদন হয়েছে ১৪ থেকে ১৫ মন।