1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোঃ স্বপন হোসেন-আঞ্চলিক প্রতিনিধি.

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ আল আমিনের সঞ্চালনায় এতে নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান,প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, সংবাদের জেলা প্রতিনিধি আবু তাহের,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক ডেসটিনি’র জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন,কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম,দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্,সকালের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া,আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন,আউচ সংবাদ এর সম্পাদক এফ এম আব্বাস উদ্দিন,স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন,আজকের বিজনেস বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ,আজকের দর্পনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন,ডিবিসি টেলিভিশন ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, এখন টিভি’র জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস,দেশ টিভি’র জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার,খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু সাঈদ,মুফতি মাহমুদুর রহমান,দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া,শুরুক নির্বাহী সম্পাদক মোঃ সাইফুল্লাহ সাইফ,সাউথ এশিয়ান টাইমসের জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, জনবানীর জেলা প্রতিনিধি মশিউর রহমান নাদিম,ভোরের কাগজের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ,দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর,বিডি টুয়েন্টিফোর লাইভের জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন আকাশ,আজকের বাংলা’র প্রতিনিধি মোঃ আলাউদ্দিন শুভ,মাইমশিল্পী রিফাত ইসলাম,সাংবাদিক জাহিদ হাসান মুক্তার প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!