
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলা ব্যুরো প্রধান আসাদুজ্জামান তুহিনকে কে বা কারা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। এমন নৃশংস, কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি পুরো সাংবাদিক সমাজের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর আঘাত।
একজন কলম সৈনিক হিসেবে আমি এই নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক—এটাই সাংবাদিক সমাজের সর্বজনীন দাবি।
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে, যা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলবে।