
বর্ষার দিনে বৃষ্টির ক্ষনে টুপটুপ জল পড়ে
অলসেরা কাঁথা নিয়ে ঝিমিয়ে পড়ে ঘরে।
ছেলেরা সব কাঁদায় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে
শৈশবে এমন দিনে কিযে মজা করে।
বর্ষার দিনে খাল বিল নদী নালার জলে
মাঝি মাল্লারা ডিঙি নৌকায় রঙিন পাল তোলে
ভাটিয়ালি গান করে আর মাছ ধরে
শাপলা ফুটে সৌন্দর্য করে কুমারগাথা বিলে।
গ্রাম্য রাস্তায় কাদা পিচ্ছিল আর হাঁটুজল থাকে
গরু লাঙ্গল জোয়াল কাঁধে কৃষক ছুটে মাঠে
সোনার ফসল ফলাই তারা এমননি মাঠে খেটে
তবুও আমরা ন্যায্য মূল্য চাইনি তাদের দিতে।