1. admin@auchsangbad.com : admin :
শহীদ জামসেদকে শ্রদ্ধাভরে স্মরণ, পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারতে জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শহীদ জামসেদকে শ্রদ্ধাভরে স্মরণ, পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারতে জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পঠিত

জহিরুল ইসলাম চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি.

২০২৪ সালের ৫ আগস্ট, জাতির মুক্তির গৌরবময় এই দিনে শহীদ হন ফেলনা গ্রামের প্রিয় সন্তান জামসেদ। তাঁর স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে আজ কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলা আমীর জনাব মাহফুজুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, ইউনিয়ন আমীর মাওলানা জাফর আহাম্মদ, ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, ইউনিয়ন সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামিম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, শিক্ষাবিদ মাস্টার আব্দুল মান্নান এবং সাংবাদিক বেলাল হোসাইন।

এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন, উত্তর শাখার সভাপতি নাসিম মিয়াজি এবং পৌর শাখার সভাপতি হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ শহীদ জামসেদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারকে সান্ত্বনা দেন। তারা বলেন, “শহীদ জামসেদ ছিলেন আমাদের গর্ব ও প্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

উল্লেখ্য, এ সময় পরিবারের সদস্যগণ, স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ, জামায়াতের ওয়ার্ড ও গ্রামের নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!