
জহিরুল ইসলাম,কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রাম থানার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে শহীদ জামশেদুর রহমান ও শহীদ সাখাওয়াত হোসেনের পবিত্র কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওসি হিলাল উদ্দিন বলেন, “শহীদদের আত্মত্যাগের স্মৃতি জাতির জন্য গর্বের। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচারিক সকল সহযোগিতা নিশ্চিত করা হবে।”
চৌদ্দগ্রাম থানা কর্তৃপক্ষ জানান, প্রতিবছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে, যাতে আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হয় এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানায়।