1. admin@auchsangbad.com : admin :
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বোর্ডসেরা শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাইতা রাজাধী রাজ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বোর্ডসেরা শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাইতা রাজাধী রাজ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মাসুদুল ইসলাম সবুজ বিশেষ প্রতিনিধি.

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর অর্জন করে বোর্ডসেরা শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং দুটি পরীক্ষাতেই ট্যালেন্টপুলে বৃত্তি ও সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

গত ৩০ জুলাই সকাল ১০টায় কুমিল্লা জেলা শিক্ষা অফিসে এক আয়োজনে তাকে ‘সেরা শিক্ষার্থী’ হিসেবে সম্মাননা প্রদান করে কুমিল্লা শিক্ষা বোর্ড।

রাইতা রাজাধী রাজের বাবা অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল একজন আইনজীবী ও ব্যবসায়ী এবং মা রাশিদা খানমও পেশায় একজন আইনজীবী। পরিবারের আইন পেশার ঐতিহ্য অনুসরণ করে রাইতা যুক্তরাজ্যে ব্যারিস্টারি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ব্রিটিশ সরকারের স্কলারশিপে পড়াশোনা করতে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে রাইতা জানান,“আমি আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর বাংলাদেশে ফিরে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,“ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়ার অভিজ্ঞতা ভিন্নরকম ছিল। সেখান থেকেই আমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করি এবং প্রত্যেক পরীক্ষায় ভালো ফল করে বোর্ডসেরা হতে পেরে খুব আনন্দিত।”

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSPI)’ স্কিমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রাইতা।

তিনি বলেন,এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।ফেনী সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আলোচনায় রাইতা এসব কথা বলেন।

তিনি জানান,আগামী মাসের ১ তারিখে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!