1. admin@auchsangbad.com : admin :
শতাধিক অবৈধ দোকানে দখলদারি, হারাচ্ছে সৌন্দর্য ও নিরাপত্তা — কিশোরগঞ্জের মুক্তমঞ্চে নৈরাজ্য! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শতাধিক অবৈধ দোকানে দখলদারি, হারাচ্ছে সৌন্দর্য ও নিরাপত্তা — কিশোরগঞ্জের মুক্তমঞ্চে নৈরাজ্য!

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নগরজীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে কিংবা নির্মল বাতাসে প্রশান্তির খোঁজে কিশোরগঞ্জের মানুষ ভিড় করত নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চ এলাকায়। তবে এখন সেই মুক্তমঞ্চ আর মুক্ত নয়। দখলদারির কালো ছায়া,বখাটেদের উৎপাত,এবং পরিবেশ দূষণে এলাকাটি যেন হারিয়েছে তার আসল রূপ।দখলে বেঞ্চ,বন্ধ পথ,আর শতাধিক দোকান মুক্তমঞ্চ ঘিরে গড়ে উঠেছে রেস্তোরাঁ ও ফাস্টফুডসহ শতাধিক অবৈধ দোকান। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা এই অবৈধ বাণিজ্যে বেঞ্চ,পথঘাট সবই চলে গেছে দোকানিদের কবলে। বসার জন্য নির্ধারিত বেঞ্চে বসতে চাইলে দোকান থেকে কিছু কিনতে বাধ্য হচ্ছেন দর্শনার্থীরা। হাঁটার জায়গাও এখন পণ্যের স্টল আর চেয়ার-টেবিলে ভর্তি।

অর্থের খেলা: কোটি টাকার বাণিজ্য

সূত্র বলছে,এসব দোকান প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকায় ভাড়া দেওয়া হচ্ছে রাজনৈতিক ছত্রচ্ছায়ায়,চুক্তিনামার মাধ্যমে। একটি দোকান বসানোর সময় এককালীন ৪০-৫০ হাজার টাকা নেওয়া হয়। এতে মাসে কোটি টাকারও বেশি আদায় করা হচ্ছে।

পরিবেশ দূষণ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার

প্রতিটি দোকানে রয়েছে গ্যাস সিলিন্ডার,যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। দোকানের বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি নরসুন্দা নদী ও গুরুদয়াল কলেজ মাঠে। দুর্গন্ধ, ময়লা আর অস্বাস্থ্যকর পরিবেশে নাকাল এলাকাবাসী ও দর্শনার্থীরা।

বখাটেদের দৌরাত্ম্য ও নিরাপত্তাহীনতা

মুক্তমঞ্চ-সংলগ্ন এলাকাটি সন্ধ্যার পর রূপ নেয় অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায়। কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, হয়রানির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে। পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা বারবার হচ্ছেন অপমান ও অপদস্থ।

প্রতিক্রিয়া ও অভিযোগ

স্থানীয়রা বলছেন,এখানে ঘুরতে এসে নিজেদের মতো চলাফেরার স্বাধীনতাই হারিয়ে ফেলেছেন।শরীরচর্চায় আসা মানুষরা বলছেন,“সবুজে ভরা মুক্তমঞ্চ এখন কংক্রিটের দোকান আর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।”নাম প্রকাশে অনিচ্ছুক দোকানিরা স্বীকার করেছেন,নিয়মিত ভাড়া দিতে হয় পৌরসভার কিছু অসাধু কর্মচারীকে।

পরিবেশবিদদের উদ্বেগ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, “মুক্তমঞ্চে অবৈধ দোকান গড়ে ওঠায় পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এখানে বসা বা হাঁটার জায়গাও এখন দখলে।”

প্রশাসনের বক্তব্য

পৌরসভা কর্মকর্তা জানান, “বাজার ব্রিজ থেকে কলেজ ব্রিজ পর্যন্ত জায়গা আমাদের বুঝিয়ে দিলে ব্যবস্থা নেব। এখনো তা হয়নি,অথচ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের ওপর।”
জেলা প্রশাসক বলেন,“জনদুর্ভোগ সৃষ্টি করলে অবশ্যই এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।”সবার দাবি একটাই— গুরুদয়াল মুক্তমঞ্চকে ফিরিয়ে দিন তার প্রকৃত সৌন্দর্য ও নিরাপত্তা। অবৈধ দখলদারি বন্ধ করে গড়ে তুলুন একটি সুস্থ, সবুজ ও নির্মল পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!