1. admin@auchsangbad.com : admin :
জনদুর্ভোগের আরেক নাম বাঘা উপজেলার প্রধান সড়ক; সংশ্লিষ্টদের নেই গুরুত্ব  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

জনদুর্ভোগের আরেক নাম বাঘা উপজেলার প্রধান সড়ক; সংশ্লিষ্টদের নেই গুরুত্ব 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পঠিত

আবুল হাশেম,স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলার বাঘা উপজেলা একটি বিখ্যাত ও প্রসিদ্ধ অঞ্চল, ৫০ টাকার নোটেও দেখতে পাবেন সেই বাঘা উপজেলার ৫০০ বছরের ঐতিহ্য বহনকারী বাঘা শাহী মসজিদ। প্রতি শুক্রবার যেন মেলা বসে এই ঐতিহ্য বহনকারী মাজার শরিফের আঙ্গিনায় দূর দূরান্তে থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসে তাদের মনের আসা পূরণের উদ্দেশ্য।

এছাড়া এটি একটি আঞ্চলিক মহা-সড়ক এই রাস্তা দিয়ে রাজশাহী- বানেশ্বর-ঈশ্বরদী-লালপুর-পাবনা-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ঢাকা যাওয়ার পথে ব্যবহার হয় এই প্রধান সড়কটি। তবে বাঘা উপজেলা বাসী জন্য এই রাস্তাটি একটি অভিশপ্ত রাস্তা এই রাস্তা বাঘা উপজেলার বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

বাঘার এই সড়কে প্রায় ঘটে নানা দূর্ঘটনা, হালকা বৃষ্টি হলে বাঘা বাসীর জন্য এই রাস্তা পরিণত হয় মরার উপর খাঁড়ার-ঘাঁ হালকা বৃষ্টি তে বাধে জলবদ্ধতা রাস্তায় সচল নেই ড্রেনেজ ব্যবস্থা উল্লেখ বাঘার এই রাস্তাটি উন্নয়নমূলকমূলক কাজের উদ্বোধন হয়েছে তবে ট্রেন্ডার জটিলতার জন্য কাজ শুরু হয়েও থেমে গেছে।

এ বিষয়ে অনেকেই দাবি জানিয়েছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পারেন এই রাস্তাগুলো যতক্ষন টেন্ডার না হবে ততক্ষণ জরুরী রক্ষণাবেক্ষণ (Emergency Maintenance) এর আওতায় এনে জনদুর্ভোগ লাঘব কমাতে। প্রয়োজনে সড়ক ও জনপথ বিভাগের কাছে সহযোগীতা চাইবেন আমাদের বাঘা উপজেলার  জনগণের কল্যাণের জন্য বিভিন্ন কাজে এই রাস্তায় দিয়ে যারা যাতায়াত করেন তারা তিব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন, একজন বেসরকারী প্রতিষ্ঠানে কর্মচারী তার বক্তব্যে বলেন যে বাঘা উপজেলার মতো মডেল ও ঐতিহ্যবাহী উপজেলার প্রধান রাস্তা এমন কেন, এমন টা আমরা মোটেও আসা করি নি আমি আমার কাজের জন্য এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করি, এখন বর্ষা মৌসুম চলছে প্রায় বৃষ্টি হচ্ছে এসময় এই রাস্তা দিয়ে পার হতে নৌকা প্রয়োজন হবে এমন অবস্থা হয়ে যায়, আমরা দ্রুত এই জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে চাই, এ বিষয়ে উপজেলায় নানা স্বেচ্ছাসেবক সংগঠন ও সাধারণ জনগণ একই কথা বলেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!