1. admin@auchsangbad.com : admin :
পাকুন্দিয়ায় নারীদের মাঝে ফলজ চারা বিতরণ ও সেলাই প্রশিক্ষণ উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পাকুন্দিয়ায় নারীদের মাঝে ফলজ চারা বিতরণ ও সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত

মোঃ স্বপন হোসেন-আঞ্চলিক প্রতিনিধি.

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘নবদৃষ্টি ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন

নবদৃষ্টি ফাউন্ডেশনের সদস্য সবুজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, পুলেরঘাট পিজি মেডিকেল সেন্টারের পরিচালক ডা. জিয়া উদ্দিন টিটু, জেলা সরকারি গ্রন্থাগারের সহকারি পরিচালক আজিজুল হক সুমন, ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস.এম রায়হান, এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম ও নবদৃষ্টি ফাউন্ডেশনের সদস্য আরমান হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের প্রত্যেককে একটি করে ফলজ চারা বিতরণ করে নবদৃষ্টি ফাউন্ডেশন।আয়োজকরা বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগ্রহী নারীরা মাসব্যাপী সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার এ সেবা নিতে পারবেন। এছাড়াও যারা নিয়মিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তাদের পরিবারের সচ্ছলতা বিবেচনায় লটারির মাধ্যমে পাঁচজন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে পাকুন্দিয়ার ইউএনও মোঃ বিল্লাল হোসেন বলেন, সমাজে নারীদের অবদান অনেক। পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। ঘরে বসেও সংসারে সচ্ছলতা আনা সম্ভব। এক্ষেত্রে সেলাই প্রশিক্ষণ হতে পারে একটি অন্যতম মাধ্যম।তিনি আরও বলেন, একটি ঘরে সেলাই মেশিন থাকলে আর ভালো কাজ জানা থাকলে ভালো উপার্জন করা সম্ভব। তাই সবারই এই সুযোগটা নেয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!