1. admin@auchsangbad.com : admin :
বিদ্যালয়ে না গিয়ে নিয়মিত বেতন তুলছেন লালপুরে শিক্ষক উত্তম কুমার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিদ্যালয়ে না গিয়ে নিয়মিত বেতন তুলছেন লালপুরে শিক্ষক উত্তম কুমার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতনভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।

উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শাখার ধর্মীয় শিক্ষক উত্তম কুমার মন্ডল চলতি বছরের ১০ই এপ্রিল থেকে প্রায় তিন মাস ২১দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড টান্সফার) এর মাধ্যমে তিনি নিয়মিত বেতনভাতা তুলছেন।

স্কুলের হাজিরা খাতা খুলে দেখা যায়, বিদ্যালয়ের (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা) শিক্ষক উত্তম কুমার মন্ডল প্রায় ৩ মাস ২১দিন ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করেনি, অনুপস্থিত লেখা রয়েছে। কোনো রকম ছুটি ছাড়াই তিনি মাসের পর মাস স্কুলে অনুপস্থিত রয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তম কুমার মন্ডল গত (১৯ মার্চ ২০২৫) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের ওপর হামলা মামলার প্রধান আসামী, এবং (২০ মে ২০২৫) উপজেলার গোসাই আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ মামলার ২ নম্বর আসামী হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছে।

এ বিষয়ে জানতে উত্তম কুমার মন্ডলের জানাই আমি শারীরিকভাবে অসুস্থ, অসুস্থতার কারণে ছুটি নিয়েছি, আগামী রবিবার থেকে যাব। আর প্রতিষ্ঠানে না গেলে বেতন খাওয়া যাবে না এমন তো কোন নিয়ম নেই।

দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল জাব্বার জানান, উত্তম কুমার দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং তাকে দেওয়া তিন দফায় কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় প্রতিষ্ঠানের পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বলেন, ইএফটি এর মাধ্যমে বেতন বন্ধ করার অপশন এখনো চালু হয়নি হয়তো আগস্টে চালু হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!