1. admin@auchsangbad.com : admin :
৩ কোটি টাকার বিনিময়ে ৭ দিনের মাথায় পুনরায় পোস্টিং! ক্ষমতার ছত্রছায়ায় দানব রূপে জনস্বাস্থ্য প্রকৌশলী ছামিউল হক - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

৩ কোটি টাকার বিনিময়ে ৭ দিনের মাথায় পুনরায় পোস্টিং! ক্ষমতার ছত্রছায়ায় দানব রূপে জনস্বাস্থ্য প্রকৌশলী ছামিউল হক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন,বিশেষ প্রতিনিধিঃ

দুর্নীতির বলিষ্ঠ প্রতীক,টেন্ডার সিন্ডিকেটের মুখপাত্র এবং সরকারি টাকায় গড়ে ওঠা ক্ষমতার জাল বিস্তারকারী মোহাম্মদ ছামিউল হক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে ময়মনসিংহে দায়িত্ব পালন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিতর্কিত এই নির্বাহী প্রকৌশলী এবার মাত্র ৭ দিনের মাথায় ৩ কোটি টাকা ঘুষ দিয়ে পুনরায় ময়মনসিংহে পোস্টিং আদায় করেছেন—যা এখন দেশের প্রশাসনিক ব্যবস্থার ওপর আস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ক্ষমতার জাদুবলে বদলি,আবার পোস্টিং— কে এই ছামিউল হক? ২০২১ সালে শেরপুর বদলি হলেও অতিরিক্ত ঘুষ, তদবির ও প্রশাসনিক সিন্ডিকেটের সমর্থনে ছামিউল হক ফের ময়মনসিংহে পদে ফিরে আসেন। সর্বশেষ মাত্র ৭ দিনের মাথায় তার বদলির প্রজ্ঞাপন বাতিল করে নতুন পোস্টিং দিয়ে ফের তাকে ময়মনসিংহে দায়িত্ব দেওয়া হয়—যা সচেতন মহলের মতে,“প্রশাসনিক লজ্জার চূড়ান্ত দৃষ্টান্ত!”এই কর্মকর্তা শুধু একজন প্রকৌশলী নন, বরং তিনি আওয়ামী ঘরানার একাধিক সিন্ডিকেট, সংগঠন ও রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে তুলেছেন একটি দুর্নীতির সাম্রাজ্য! নতুন তথ্য: আরও গভীর দুর্নীতির শিকড়! প্রশাসনের কুখ্যাত অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার স্বামী অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের ছত্রছায়ায় গঠিত “বিসিএস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ক্যাডার অ্যাসোসিয়েশন”-এর উপদেষ্টা হিসেবে ছামিউল হকের ভূমিকা ছিল অত্যন্ত কার্যকর। রাজনৈতিক দলীয়করণের চূড়ান্ত দৃষ্টান্ত এটি! ছামিউল ও পপি দুজনেই জামালপুরের বাসিন্দা। ছাত্রলীগ নেত্রী পপির ভাই এবং তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ঘনিষ্ঠজনদের ঠিকাদারি দিতে গিয়ে তিনি রাজনৈতিক প্রভাব আদায়ের কৌশলে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করেছেন। একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, প্রকল্পের অর্থ পরিশোধের জন্য চেক নিজেই কব্জায় নিয়ে মোটা অঙ্কের ঘুষ আদায় করতেন। “চেক দিলেই টাকা চাই, না হলে আটকে রাখো” ছিল নিয়মিত নীতি। নিজেই ঠিকাদার! কোটি টাকার মালিক! ডিপিএইচই-র অধীন ময়মনসিংহের প্রায় সব প্রকল্পে ছামিউল হক নিজেই ঠিকাদারি নিয়ন্ত্রণ করে ভাগ বাটোয়ারা করতেন। শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রভাবশালী মহলকেও মাসিক মাসোয়ারা দিয়ে নিজেকে রক্ষা করেছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী প্রকৌশলী সিন্ডিকেটের চালক ছামিউল! ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়ে আওয়ামীপন্থি ঠিকাদারদের ফান্ড সরবরাহ ও দলীয় সিন্ডিকেটের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তার ছত্রছায়ায় গড়ে উঠেছে আওয়ামী সিন্ডিকেট—যা নিরপেক্ষ ঠিকাদারদের জন্য এক আতঙ্ক! “ঈশ্বরগঞ্জে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ!
ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন ড্রেন নির্মাণসহ একাধিক প্রকল্পে ব্যপক অনিয়ম ও নিম্নমানের কাজের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন—যার যথার্থ তদন্ত হলে আরও চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনরোষে ফুঁসছে ময়মনসিংহ: অবিলম্বে অপসারণের দাবি।ছামিউল হকের পুনঃ পোস্টিংয়ের ঘটনায় সচেতন মহল, ঠিকাদার সংগঠন ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে,“সরকার যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে আন্দোলনের মাধ্যমে তার অপসারণ নিশ্চিত করা হবে।”সরকারের ভাবমূর্তি চরমভাবে প্রশ্নবিদ্ধ! প্রশ্ন একটাই: এই ছামিউল হক কতটা শক্তিশালী যে তাকে কেউ ছুঁতে পারে না? এই প্রশ্ন শুধু একজন প্রকৌশলীর নয়, বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার চরম দুর্বলতার প্রতিচ্ছবি!মন্তব্যের চেষ্টা,ফল শূন্য: এতসব অভিযোগ ও আন্দোলনের মধ্যে প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হকের মন্তব্য জানার জন্য একাধিকবার ফোন ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। সচেতনদের আহ্বান: এইবার থামাতে হবে দুর্নীতির এই দৈত্যকে!এই প্রতিবেদন শুধু একটি দুর্নীতির আলামত নয়, বরং এ দেশের প্রশাসনিক ব্যবস্থায় কীভাবে এক ব্যক্তি ক্ষমতার খেলা খেলে আইনের চেয়ে বড় হয়ে উঠে,তার বাস্তব প্রমাণ! সরকারের কাছে প্রশ্ন— এখনো কি আপনি নীরব থাকবেন?

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!